
কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এই ম্যাচে না থেকেও আছে পাকিস্তান। যদি আজ নিউজিল্যান্ড জিতে যায় তাহলে মাঠে নামার আগেই পাকিস্তানের বিদায়। তাতে নিউজিল্যান্ড ৫ ও ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমিফাইনালে। আগামীকাল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটা হয়ে যাবে কেবলই নিয়মরক্ষার। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইংল্যান্ড-নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সরাসরি
টি স্পোর্টস ও নাগরিক টিভি
নারী ওয়ানডে
অস্ট্রেলিয়া-ভারত
সকাল ৯টা ৫০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল খেলা সরাসরি
চ্যাম্পিয়নস লিগ: শেষ ষোলোর ড্র
বিকেল ৫টা
সরাসরি
সনি লিভ

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক মাধ্যমে অনুসারী, টাকা-পয়সা—এসব দিকেও পর্তুগিজ ফরোয়ার্ড বেশ এগিয়ে। সম্প্রতি স্পেনের এক ক্লাব কিনেছেন। তবে এই ক্লাবের হয়ে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
৩৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে শ্রীলঙ্কার। আয়োজক হওয়ায় আগেভাগেই ২০১৪ সালের চ্যাম্পিয়নদের বিদায়ে একটু বেশিই মন খারাপ ভক্তদের। দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। এমতাবস্থায় বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর অভিষেক শর্মাকে ‘স্লগার’ আখ্যা দিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে সেটা মানতে নারাজ ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই ইস্যুতে পাকিস্তানের সাবেক পেসারের কঠোর সমালোচনা করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
শিরোনাম দেখে হয়তো মনে হতে পারে লিওনেল মেসির জয় নেচে উদযাপন করেছেন নেইমার। আসলে ব্যাপারটা তা নয়। দুজনে বিশ্বের দুই ভিন্ন শহরে খেলেছেন। দুজনেই জিতেছেন, করেছেন গোলও। যাঁর মধ্যে নেইমার মূলত সমালোচকদের মুখ বন্ধ করতেই নেচেছেন।
৩ ঘণ্টা আগে