
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে হেরে চাপের মুখে অস্ট্রেলিয়া। সমতায় সিরিজ শেষ করতে ম্যাকাইতে জিততেই হবে অজিদের। তার আগে প্রথম টেস্ট হারের কারণ এবং বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন স্বাগতিকদের উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব বিভাগেই দারুণ ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ। বিপরীতে খুঁজে পাওয়া যায়নি চেনা অস্ট্রেলিয়াকে। দুই ইনিংসে যথাক্রমে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট হয় প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ৪২৬ রান করা বাংলাদেশের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ৫৭ রানের। তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। ক্যারির মতে, পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারায় সফরকারীদের কাছে হারতে হয়েছে তাঁদের।
দ্বিতীয় টেস্ট খেলতে এরই মধ্যে ম্যাকাইতে পৌঁছেছে দুদল। ২২ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে। তার আগে আজ ম্যাকাইয়ের উইকেট নিয়ে সাংবাদিকদের ক্যারি বলেন, ‘এখানে আবহাওয়া অনেক গরম। আর্দ্রতাও আগের মত নয়। উইকেট নিয়ে এখনই মন্তব্য করাটা বেশি দ্রুত হয়ে যাবে। আরও ৩-৪ দিন বাকি আছে। এখানে আগে খেলেছি। দারুণ জায়গা খেলার জন্য। আউটফিল্ড-উইকেট সবই দারুণ। আশা করছি ভালো উইকেট হবে, অত শক্ত হবে না।’
নিজেদের ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন ক্যারি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রতিপক্ষের কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন তিনি, ‘দুই ইনিংসে ভিন্ন রকম চিত্র ছিল। আমার মনে হয় স্কোরিং রেইট কিছুটা কমাতে পারতাম যখন উইকেট পড়েছে। তবে তারা (বাংলাদেশ) ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। ঘুরে দাঁড়াতে আমিও মরিয়া হয়ে আছি।’

সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
বিশাল বহর নিয়ে গেলেও এশিয়ান গেমসে এবার মাত্র একটি পদকই পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২ ঘণ্টা আগে
চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে