
যখনই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত হয়েছে, তখন থেকেই ছড়াচ্ছে উত্তাপ। লিওনেল স্কালোনি যতই রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে স্বাভাবিকভাবে একটি ফুটবল ম্যাচ হিসেবে দেখুন না কেন, এই দুই প্রতিপক্ষের অতীত ইতিহাস হয়তো অনেকেরই জানা। সেকারণেই পুলিশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে।
আটলান্টায় পরশু বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। যে স্টেডিয়ামে খেলা হবে, সেটার ধারণক্ষমতা ৭৫ হাজার। গ্যালারিতে দুই দলের সমর্থকদের আলাদা রাখার সুযোগও কম। এ কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিররের’ এক প্রতিবেদন থেকে জানা গেছে। অনুষ্ঠানস্থল, বিনোদন এলাকা ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানের আশপাশে কৌশলগতভাবে অবস্থান করবেন পুলিশ সদস্যরা।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের সমর্থকদের আচরণ এখন পর্যন্ত প্রশংসিত। যদিও পরশু রাতে মায়ামিতে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ শেষে মায়ামিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের মধ্যে একজন বৈধ টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। তবে রাজনৈতিকভাবে আর্জেন্টিনা-ইংল্যান্ডের বৈরী সম্পর্কের কারণে পুলিশ এই ম্যাচের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
আটলান্টা পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ আয়োজনের প্রস্তুতি হিসেবে এবং শহরে বাসিন্দা ও দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করে আটলান্টা পুলিশ বিভাগ সারা শহরে জননিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই আগাম সতর্কতামূলক পদক্ষেপগুলোর উদ্দেশ্য হলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং বাসিন্দা ও দর্শনার্থীরা যেন নিরাপদে এই ঐতিহাসিক আয়োজন উপভোগ করতে পারেন তা নিশ্চিত করা।’
বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবারের দেখায় ইংল্যান্ড জিতেছে তিন ম্যাচ। অপর দুটিতে জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অন্যতম আলোচিত। দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—আলোচিত দুটি ঘটনাই ঘটেছে আসতেকায় অনুষ্ঠিত এই ম্যাচে। ২-১ গোলে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে। ম্যারাডোনাও নিয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত প্রতিশোধ। সেবার ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড—প্রথমবারের মতো বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে। আগামীকাল ডালাসে হবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। পরশু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমি। ১৯ জুলাই নিউজার্সিতে হচ্ছে ফাইনাল।

হারারে থেকে বুলাওয়ে—ভেন্যু বদলালেও বদলায়নি বাংলাদেশের ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর একই ভেন্যুতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। আজ বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরে গেছে ৩২ রানে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মাঠে গড়াতে বাকি কেবল কয়েক ঘণ্টা। আটলান্টা বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু হাইভোল্টেজ এই সেমিফাইনালের আগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। আর্জেন্টিনার দুই ফুটবল ক্লাবের ভক্ত-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই অন্য উত্তেজনা। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে শুরু করে বেকহ্যামের লাল কার্ড—সবই যেন দুই দলের তীব্র লড়াইয়েরই একেকটি ফলক। এবার এই দুই দলের দ্বৈরথের কেন্দ্রে দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইন। একজন বিশ্বকাপজয়ী কিংবদন্তি, অন্যজন ইংল্যান্ডের আধুনিক ফুটবলের সবচেয়ে ন
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ৩৮ দিন পর তামিম ইকবালকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। একই সঙ্গে একটি কমিটির শীর্ষস্থানীয় পদও পেয়েছেন বিসিবির নতুন সভাপতি।
৩ ঘণ্টা আগে