
বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে ছোট একটি সিদ্ধান্তও বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর প্রত্যাশা, নিয়ম মেনেই বাঁশি বাজাবেন ফাইনালের দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।
স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারবেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারবেন না। ফুটবলের বৈধতার সেই সীমারেখা অতিক্রম করা যাবে না।’
সতর্ক করলেও রেফারিদের ওপর নিজের আস্থার কথাও জানিয়েছেন লা ফুয়েন্তে, ‘রেফারিদের ওপর আমার অটুট বিশ্বাস আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কার ধারণা আছে, কী ধরনের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’
ফাইনালের রেফারি ভিনচিচ এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লিওনেল মেসির দল। আরও একবার তিনবারের চ্যাম্পিয়নদের ম্যাচ পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের স্বাভাবিক খেলার ওপর জোর দিচ্ছেন লা ফুয়েন্তে। তাঁর মতে, ম্যাচ জিততে চাইলে প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই, ‘তারা নিজেদের ফুটবল খেলবে। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের খেলায়, নিজেদের ধরনকে আরও শক্তিশালী করা এবং উন্নতি করার দিকে। আমরা যদি নিজেদের দর্শন ও কৌশল থেকে সরে যাই, তাহলে আমাদের ভুগতে হবে।’
ইউরোজয়ী লা ফুয়েন্তের মতে, নিজেদের চেনা ফুটবল খেলাই স্পেনের মূল শক্তি, ‘ফুটবলের মঞ্চে, ম্যাচের মধ্যে এবং নিজেদের চিন্তাধারার প্রতি বিশ্বাস রেখে খেলতেই আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো উসকানিতে পা না দেওয়াটা গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’

বিশ্বকাপ ফাইনালের আগে উদ্বেগ তৈরি করেছে নিউজার্সির বায়ুদূষণ। কানাডার দাবানলের ধোঁয়ায় এই অঞ্চলের বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শিরোপা জেতার স্বপ্ন নিয়েই মাঠে নামে প্রতিটি দল। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে ফাইনালে পৌঁছানোর অর্জনটিও কম গুরুত্বপূর্ণ নয়। তাঁর মতে, বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়াই একটি দলের সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় হুমকি হতে পারেন স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামাল। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তিনবারের চ্যাম্পিয়নরাও তাঁকে নিয়ে বাড়তি পরিকল্পনা করছে। অধিনায়ক লিওনেল মেসি জানালেন, ইয়ামালকে আটকাতে সর্বোচ্চ চেষ্টাই করবে তাঁর দল।
৩ ঘণ্টা আগে
আরও একটি বিশ্বকাপ জেতার হাতছানি আর্জেন্টিনার সামনে। টানা দ্বিতীয়বারের মতো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ স্পেন। সে ম্যাচের আগে চাপ অনুভব করছেন না বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের জানালেন, চাপ না নিয়ে বরং শিরোপা নির্ধারণী ম্যাচে উপভোগ করতে
৪ ঘণ্টা আগে