
তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বিসিবিতে যেন চলছে এক মহানাটকীয়তা। ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে প্রথমে নিষেধাজ্ঞা পেলেন হৃদয়, তারপর আবার শাস্তি কমানো হলো, সমালোচনার মুখে আবার শাস্তি বহাল। আজ শুক্রবার আবারও বিসিবি-মোহামেডান বৈঠকের পর নতুন করে এল সিদ্ধান্ত। তামিম ইকবালদের আপত্তিতে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি। আরও এক ম্যাচ শাস্তি পাবেন হৃদয়, তবে তা পরের মৌসুমে কার্যকর করা হবে। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহামেডানের সিনিয়র ক্রিকেটার তামিমসহ বেশ কয়েকজন আজ বৈঠকে উপস্থিত ছিলেন। হৃদয়ের নতুন করে পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়েই আপত্তি জানিয়েছেন তাঁরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিষয়টিকে হাস্যকর উল্লেখ করে তামিম বলেন, ‘তার যে শাস্তিটা ছিল, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল শুনলাম তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে, কীভাবে করেছে, এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর, কোনোভাবেই সে আবার বহিষ্কার হতে পারে না। যাকে বিসিবি দুই ম্যাচ খেলতে দিয়েছে, তাকে আবার কীভাবে বহিষ্কার করে!’
১২ এপ্রিল ডিপিএলে আবাহনী-মোহামেডান ম্যাচে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়ান মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। হৃদয় শুধু মাঠে তর্কে জড়িয়েই ক্ষান্ত হননি, ম্যাচ শেষে কিছুটা বিতর্কিত সুরে বলেছিলেন, তিনি আন্তর্জাতিক আম্পায়ার হলে আমিও আন্তর্জাতিক ক্রিকেটার।
ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে তর্ক, কটাক্ষ ও তুচ্ছতাচ্ছিল্য করার কারণে নিষেধাজ্ঞা পান দুই ম্যাচের। তবে হৃদয় ও তাঁর দল মোহামেডান শাস্তি কমানোর জন্য ডিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে। টেকনিক্যাল কমিটি তাতে সাড়া না দিলেও তাদের উপেক্ষা করে বিসিবির আম্পায়ার বিভাগ শাস্তি কমিয়ে এক ম্যাচে নিয়ে আসে, অথচ তাদের এই এখতিয়ারই নেই।
মূলত নিয়ম ভেঙে হৃদয়ের এই শাস্তি কমানোর সিদ্ধান্তের কারণেই বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন সৈকত। তবে বিসিবির আম্পায়ার বিভাগ নিজেদের ভুল বুঝতে পেরে সৈকতের অভিমানও ভাঙায়। তাতে সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা নতুন করে দেওয়া হয় হৃদয়কে। এবার সেই নিষেধাজ্ঞা মেনে নিতে পারছে না মোহামেডান।
বিসিবির সঙ্গে বৈঠক শেষে একাধিক বিষয়ে অসন্তোষের কথা জানিয়েছেন তামিম। এ ছাড়া ডিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ এবং কয়েকজন ব্যাটারের আউট হওয়া নিয়ে সমালোচনা, অভিযুক্ত ক্রিকেটারদের দিয়ে ওই মুহূর্ত তুলে ধরা এবং বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠলে তা বোর্ড থেকে সংবাদমাধ্যমে চলে আসা নিয়ে অসন্তোষ জানান তিনি। তামিমের দাবি, ক্রিকেটারদের ‘বেইজ্জত’ করা হচ্ছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে