
বাজে একটি রাত পার করল ক্রোয়েশিয়া। নেশনস লিগের স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ক্রোয়াটদের ফুটবল ইতিহাসে এটা সবচেয়ে বড় হার। তাদের বিধ্বস্ত করার পথে জোড়া গোল করেছেন হ্যারি কেইন ও বুকায়ো সাকা। এ ছাড়া জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স একবার করে জালের দেখা পান।
এত দিন ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় হার ছিল স্পেনের বিপক্ষে; ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। এবার ক্রোয়েশিয়াকে নতুন লজ্জা দিল ইংল্যান্ড। নেশনস লিগে এটা তাদের সবচেয়ে বড় জয়।
ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে হজম করে ক্রোয়েশিয়া। বিরতির পর আরও তিনবার গোল উৎসব করে ইংল্যান্ড। ম্যাচে ইংলিশদের আক্রমণভাগের সামনে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ পুরোপুরি অসহায় ছিল। কেইন ও সাকা জোড়া গোল করলেও বেলিংহামের পারফরম্যান্স ছিল আলাদা করে নজরকাড়া। একটি গোলের পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেন রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার।
ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে একটি মাইলফলকের কাছে পৌঁছে গেছেন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের হয়ে তাঁর ১২৪তম। ১২৫ ম্যাচ খেলে সবার ওপরে আছেন পিটার শিলটন। আর মাত্র একটি ম্যাচে মাঠে নামলে কিংবদন্তি ফুটবলারের পাশে বসবেন কেইন।
এই জয়ে নেশনস লিগের ‘সি’ গ্রুপে তিন ম্যাচ শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। টেবিলের দুইয়ে আছে টমাস টুখেলের দল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। আগামী ৭ অক্টোবর নিজেদের পরবর্তী ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে তাঁর জায়গা কে পূরণ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আটবারের ব্যালন ডি’অরজয়ী শুধু অধিনায়ক ছিলেন না, গত এক যুগে আর্জেন্টিনার সাফল্যের সবচেয়ে বড় মুখও ছিলেন। তাঁর নেতৃত্বেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।
২৪ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হতে যাচ্ছে। বুধবার ভোরে বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। মেসির বিদায়ী ম্যাচের আগে তাঁর উত্তরাধিকার এবং মাঠ ও মাঠের বাইরে তাঁর প্রভাব নিয়ে আবেগঘন কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে শেরফান রাদারফোর্ডের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডিআরএস আলট্রাএজে স্পাইক দেখা গেলেও সেটি ব্যাটে বল লাগার কারণে নাকি ব্যাট প্যাডে লাগার কারণে হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কিত এই সিদ্ধান্ত দেন বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
১ ঘণ্টা আগে
ফিফা র্যাঙ্কিংয়ে বুরকিনা ফাসোর অবস্থান ৬২ নম্বরে। সেখানে দুইয়ে আছে আর্জেন্টিনা। আফ্রিকান দলটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করে র্যাঙ্কিংয়ের এই ব্যবধানটা মাঠের খেলাতেও স্পষ্ট করে দেখাল লা আলবিসেলেস্তেরা। এমন দাপুটে জয়ের পর শক্তিশালী দলের বিপক্ষে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৪ ঘণ্টা আগে