
ভারত-পাকিস্তান ম্যাচ এখন হয় বড্ড একপেশে। অনুমিতভাবেই বেশির ভাগ ম্যাচ জেতে ভারত। কিন্তু তাদের ম্যাচের আগে জুড়ে গেছে ‘হাইভোল্টেজ ম্যাচে’র তকমা। মাঠের পারফরম্যান্সে যখন লড়াই দেখাই যায় না, তখন অন্যান্য ঘটনায় দুই দলের ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে।
দুবাইয়ে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে আগুনে ঘি ঢেলেছেন সাহিবজাদা ফারহান ও হারিস রউফ। দুই পাকিস্তানি ক্রিকেটার সেদিন যেসব কর্মকাণ্ড করেছেন, তা দুই রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক বৈরিতাকে উসকে দেওয়ার মতোই। তাঁদের কাজের সমালোচনা করতে গিয়ে ইরফান পাঠান প্রশ্ন তুলেছেন পাকিস্তানি ক্রিকেটারদের ভদ্রতাজ্ঞান নিয়ে। ইউটিউবে গতকাল ইরফান পাঠান বলেন, ‘মাঠে ক্রিকেটটা খেলো তোমরা। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, হেয় প্রতিপন্ন করা অনেক বাজে ব্যাপার। এটা ভুল। তোমরা জানো যে এসব ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই না। তবে এসব ব্যাপারে আমি বিন্দুমাত্র অবাক হইনি। তারা এগুলো করেই অভ্যস্ত।’
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পরপরই দুই দেশই সামরিক সংঘাতে জড়িয়েছিল। মে মাসে হওয়া ভারত সেই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এশিয়া কাপে দুই দলকে এক গ্রুপে রাখা নিয়ে হয়েছিল তীব্র সমালোচনা। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। এমনকি ম্যাচ শেষেও সেদিন দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেননি। একই ঘটনা দেখা গেছে পরশু সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচেও। সেদিন ফিফটি করে বন্দুকের নলের মতো উদ্যাপন করেছেন ফারহান।
ফারহান যেটা পরশু করেছেন ব্যাটিংয়ে, একই দিন হারিস সেটা করেছেন সীমানার ধারে ফিল্ডিং করার সময়। হারিস ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ধসের ইঙ্গিত দিয়েছেন এবং ৬ আঙুল বের করেছেন। মে মাসে হওয়া সামরিক সংঘাতে ভারতের ছয়টি বিমান পাকিস্তানের আক্রমণে ভূপাতিত হয়েছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল। সেই বিমানগুলো ফরাসি রাফায়েল জেট বলে উল্লেখ করা হয়েছিল। ভারত-পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক বৈরিতা চলছে, সেগুলো ফারহান-হারিসের মাথায় রাখা উচিত ছিল বলে মনে করেন পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার বলেন, ‘সাহিবজাদা ফারহানের উদ্যাপন নিয়ে কথা বলতে চাই। দুই দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, সেটা তো তোমার জানার কথা। হারিস রউফকে আমি ভালো মনে করেছিলাম। কয়েক বছর আগে তার সঙ্গে অস্ট্রেলিয়ায় আমার দেখা হয়েছিল। গতকাল (পরশু) সে যা করেছে, সেটা অপ্রয়োজনীয়। তারা (হারিস-ফারহান) কী মানসিকতার মানুষ, সেটা আমার বোঝা হয়ে গেছে।’
দুবাইয়ে পাকিস্তান পরশু টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করেছে। সেই রান তাড়া করে ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। এদিকে শ্রীলঙ্কা শনিবার দুবাইয়ে হেরেছে বাংলাদেশের কাছে। আবুধাবিতে আজ ‘বাঁচা-মরা’র ম্যাচে খেলতে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

মেহেদী হাসান মিরাজের করা রানআউটের পর মেজাজ ধরে রাখতে পারেননি সালমান আলী আগা। রাগের মাথায় মাঠেই গ্লাভস-হেলমেট ছুড়ে মারেন পাকিস্তানি ব্যাটার। এ জন্য এবার শাস্তি পেতে হলো তাঁকে।
১ ঘণ্টা আগে
দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে সফরকারীদের জয় ছাপিয়ে রানআউট বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ। সালমান আলী আগাকে রানআউট করে বেশ তোপের মুখেই পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। আলোচিত ইস্যুতে মিরাজকে গলির ক্রিকেট বয়ের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম সরিয়ে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় ব্লেসিং মুজারাবানির ওপর বেশ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেরিতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করায় জিম্বাবুয়ের পেসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পিসিবি–এমনটাই
৩ ঘণ্টা আগে
এমসিসির আইন থাকলেও সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট মেনে নিতে পারছেন না অনেকেই। বিতর্কিত রানআউটে রীতিমতো তোপের মুখেই পড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। মিরাজের সমালোচনা করেছেন মোহাম্মদ কাইফ, রমিজ রাজা, অজয় জাদেজাদের মতো সাবেক ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে