
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকে মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর। আসলে এখানে ব্যাপারটা অন্য কিছু।
ফিফা গতকাল এক বিবৃতিতে ফ্রান্স-মরক্কো ম্যাচের পাঁচ রেফারির নাম ঘোষণা করেছে। এই পাঁচজনের প্রত্যেকে আর্জেন্টাইন। প্রধান রেফারি থাকছেন ফাকুন্দো তেয়ো। তেলোর সঙ্গে সহকারী রেফারি থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শেড। চতুর্থ রেফারির দায়িত্বে থাকছেন দারিও এরেরা। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান নাভারো।
একটা দেশ থেকে কেন সব রেফারি থাকছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হইচই। তবে ভক্ত-সমর্থকেরা শোরগোল তুললেও ফুটবলাররা সেটাকে খেলার অংশই মনে করছেন। মরক্কো ম্যাচের আগে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার বলেন, ‘সবশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকে কয়েক বছর ধরে কিছুটা তিক্ততা রয়েছে। তবে এটা খেলাধুলারই অংশ। এই রেফারিরা যদি এখানে দায়িত্ব পেয়ে থাকেন, তাহলে সেটা তাঁরা যোগ্যতাবলেই পেয়েছেন।’
ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো আর্জেন্টাইন রেফারিং দলকে নিয়ে চলা আলোচনা উড়িয়ে দিয়েছেন। রেফারির বিষয়টি বাদ দিয়ে মরক্কোর বিপক্ষে কৌশলগত বিষয়টিই বেশি গুরুত্ব দিচ্ছে ফ্রান্স। উপামেকানো বলেন, ‘রেফারি কে হবেন, সেটা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমরা আগে কখনোই এসব নিয়ে মাথা ঘামাইনি। আমাদের পুরো মনোযোগ মরক্কোর বিপক্ষের ম্যাচেই থাকবে।’
সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছিলেন শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে। তবে ৮ গোল করে গোল্ডেন বুটের পুরস্কার জিতলেও রানার্সআপ হওয়ার হতাশা ঘিরে ধরে এমবাপ্পেকে।
২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-মরক্কো। এবার দল দুটি কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে। আর গত বিশ্বকাপের ফর্মটা এমবাপ্পে টেনে এনেছেন এবারও। এখন পর্যন্ত তিনি ৭ গোল করেছেন। তাঁর সমান ৭ গোল করেছেন নরওয়ের আর্লিং হালান্ড। তাঁর দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ৮ গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।

ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
১ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
২ ঘণ্টা আগে
সম্প্রতি উত্তর আমেরিকায় শেষ হওয়া বিশ্বকালে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর মধ্যে ম্যাচে তথাকথিত হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম এবং মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
২ ঘণ্টা আগে
লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
৩ ঘণ্টা আগে