এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
প্রায় তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন নুরুল হাসান সোহান। সবশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পর থেকে একাধিক সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি তাঁর। ছিলেন না শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলেও। তাতে প্রশ্ন উঠে গিয়েছিল, সোহানের ক্যারিয়ার কি শেষ? অবশেষে নির্বাচকেরা আবারও আস্থা রাখলেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারের ওপর।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছিল জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। সেখানে নজর কাড়েন সাইফ হাসান। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৩২ বলে ৫৭ রান করে জেতান দলকে, মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে খেলেন ৩৫ বলে ৪৫ রানের ইনিংস। শুধু ব্যাটে নয়, বল হাতেও রেখেছেন প্রভাব। গ্লোবাল টি–টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলকে জেতান তিনি। ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরিয়ে দিয়েছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সুযোগ পাওয়া নাঈম শেখ এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলে জায়গা পাননি। ধারাবাহিকতার অভাবই তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে ধরা হচ্ছে। ছুটিতে থাকা মেহেদী হাসান মিরাজও এশিয়া কাপের মূল দলে সুযোগ পাননি, যদিও তাঁর ছুটি শেষ হওয়ার কথা ছিল টুর্নামেন্ট শুরুর আগেই।
এশিয়া কাপের জন্য আলাদা করে চার ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তাঁরা হলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। প্রয়োজন হলে টুর্নামেন্ট চলাকালে মূল দলে যুক্ত করা হতে পারে তাঁদের।
সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপপর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাইফ উদ্দিন।
স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে