
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজটা জশ হ্যাজলউডের জন্য হতে পারে বিশেষ এক উপলক্ষ। ডারউইনে ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সুযোগ পেলে ৫ উইকেট নিয়েই অস্ট্রেলিয়ার হয়ে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রাখবেন তিনি। তবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই পেসারের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দলীয় সাফল্য। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে সামনে সব অ্যাওয়ে টেস্ট সিরিজও জিততে চান হ্যাজলউড।
চোটের কারণে গত ১৩ মাস টেস্টের বাইরে থাকা হ্যাজলউড ব্রিসবেনে দলের প্রস্তুতি ক্যাম্পে দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘ টেস্ট মৌসুম। এরপর অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা ও ভারত সফর, ইংল্যান্ডে অ্যাশেজ এবং সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এসব সিরিজকে সামনে রেখে হ্যাজলউড বলেন, ‘এই দলের বেশির ভাগ খেলোয়াড় অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি। সবচেয়ে বড় সিরিজগুলো ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকায়ও আমি কখনো সিরিজ জিতিনি। তাই আমাদের সামনে এখনো কয়েকটি লক্ষ্যপূরণ বাকি। এই বিদেশ সফরগুলোতেই নিজেদের প্রমাণ করতে চাই।’
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতিও অন্য রকম। ম্যাচ ছাড়াই কয়েক সপ্তাহ ধরে টেস্ট ক্রিকেটের ধকল মাথায় রেখে দীর্ঘ বোলিং সেশন করছেন হ্যাজলউডরা। তাঁর ভাষায়, ‘ম্যাচ না খেলেই টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার সুযোগ এবারই প্রথম পেয়েছি। তাই নিজেদের প্রয়োজন অনুযায়ী অনুশীলনের পরিকল্পনা সাজাতে পেরেছি। এখন প্রতিদিনের লক্ষ্য পূরণ করছি। সব প্রস্তুতি শেষ হওয়ার পরই ডারউইন টেস্ট নিয়ে ভাবব।’
বাংলাদেশের বিপক্ষে একাদশে জায়গা পেলে হ্যাজলউডের সামনে থাকবে দুই প্রাপ্তির সুযোগ—অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেটের ক্লাবে নাম লেখানো এবং দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেটে স্মরণীয় প্রত্যাবর্তন। আর অস্ট্রেলিয়ার জন্য এই সিরিজ হতে পারে সামনে অপেক্ষা করা কঠিন বিদেশ সফরগুলোর প্রস্তুতির প্রথম ধাপ।

আঙুলের ব্যথা নিয়ে তারুবায় প্রথম টেস্টে খেলেছিলেন শান মাসুদ। দেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের পরাজয়ের। দ্বিতীয় টেস্টের দলেও তাঁর নাম আছে। কিন্তু চোটে পড়ায় এই ম্যাচে মাসুদের মাঠা নামা হচ্ছে না।
২ ঘণ্টা আগে
৪৮ দলের বিশ্বকাপ, ৩৯ দিনের টুর্নামেন্ট, ১০৪ ম্যাচ—সংখ্যা দেখে যেমন অনুমান করা যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিশালতা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ এতটাই ঘটনাবহুল ছিল যে আলোচনা সহজে থামার নয়। ঘুরেফিরে আলোচনার বিষয়বস্তু আর্জেন্টিনা। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসিকে
২ ঘণ্টা আগে
এশিয়ান লিজেন্ডস লিগে আজ অভিযান শুরু হবে বাংলাদেশ টাইগার্সের। দলটির প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস। লুসাকায় বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ-ভারত লিজেন্ডসদের ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১। দ্য হান্ড্রেডে ছেলে ও মেয়েদের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দামামা কি তাহলে বেজেই গেল! অনেকে এমন কথা শুনলে অবাক হতেই পারেন। সবেমাত্র বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোন ১৪ দল খেলবে, সেটাই ঠিক হয়নি। সূচি প্রকাশ তো বহুদূর। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে বিশ্বকাপের প্রচারের কাজ শুরু কর
৩ ঘণ্টা আগে