
আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তবে বাংলাদেশকে চোখ রাখতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আইসিসি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের ফাইনাল খেলা নির্ভর করছে তাদের ওপরও।
১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন অস্ট্রেলিয়া। অজিদের সফলতার হার ৮০ শতাংশ। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৭৫ শতাংশ। চার ম্যাচ খেলে তারা তিনটিতে জিতেছে। হেরেছে একটিতে। ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে তিনে নিউজিল্যান্ড। চার নম্বরে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৫.৫৬ শতাংশ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ফল বদলে দিতে পারে বাংলাদেশের অবস্থানও। এখন কয়েকটা দৃশ্যপট দেখে নেওয়া যাক।
অস্ট্রেলিয়া ১-দক্ষিণ আফ্রিকা ২
দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে সিরিজ জিতলে নিউজিল্যান্ড শীর্ষে উঠে যাবে। প্রোটিয়াদের সফলতার হার হবে তখন ৭৬.৯২ শতাংশ। ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে উঠবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া তখন তিনে নেমে যাবে। তখন তাদের সফলতার হার হবে ৬৯.২৩ শতাংশ। বাংলাদেশ তখনো চারেই থাকবে।
অস্ট্রেলিয়া ২-দক্ষিণ আফ্রিকা ১
অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতলে তারা শীর্ষস্থান পোক্ত করবে। অজিদের সফলতার হার হবে তখন ৭৬.৯২ শতাংশ। ৫৭.১৪ শতাংশ সফলতার হার নিয়ে তিনে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা। ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে দুইয়ে উঠে আসবে নিউজিল্যান্ড। বাংলাদেশ তখনো চারেই থাকবে।
অস্ট্রেলিয়া ৩-দক্ষিণ আফ্রিকা ০
দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়া ধবলধোলাই করলেই বাংলাদেশ এগোবে। ৮৪.৬২ শতাংশ সফলতার হার নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষেই থাকবে। প্রোটিয়াদের সফলতার হার হবে তখন ৪২.৮৬ শতাংশ। তখন তারা নেমে যাবে চারে। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে তিনে উঠবে বাংলাদেশ। ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে দুইয়ে উঠবে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা ৩-অস্ট্রেলিয়া ০
অস্ট্রেলিয়া ধবলধোলাই হলেও বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চারেই থাকবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জিতলে ৮৫.৭১ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে উঠবে। অস্ট্রেলিয়ার সফলতার হার হবে ৬১.৫৪ শতাংশ। তখন তিনে নেমে যাবে অজিরা। নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে দুইয়ে উঠবে।
অস্ট্রেলিয়া ১- দক্ষিণ আফ্রিকা ১
ধরে নেওয়া যাক, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের এক টেস্ট ড্র হলো। অপর দুই টেস্টের একটি জিতল দক্ষিণ আফ্রিকা। অপরটি জিতল অজিরা। ১-১ সমতায় ড্র হলে ৭১,৭৯ শতাংশ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে অস্ট্রেলিয়া। তখন দক্ষিণ আফ্রিকার সফলতার হার হবে ৬১.৯০ শতাংশ। প্রোটিয়ারা নেমে যাবে তিনে। ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে দুইয়ে উঠবে নিউজিল্যান্ড। বাংলাদেশ তখনো চারেই থাকবে।
অস্ট্রেলিয়া ২-দক্ষিণ আফ্রিকা ০
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট জিতলেই সিরিজ অস্ট্রেলিয়ার। যদি অপর টেস্ট ড্র হয়, তখন ৯৩.৯৪ সফলতার হার নিয়ে শীর্ষে থাকবে অজিরা। দক্ষিণ আফ্রিকার সফলতার হার হবে তখন ৪৭.৬২ শতাংশ। তখন তারা চারে নেমে যাবে। বাংলাদেশ উঠবে তিনে। নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে দুইয়ে উঠবে।
দক্ষিণ আফ্রিকা ২-অস্ট্রেলিয়া ০
যদি এক ম্যাচ ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা, তখন সেরা চারে অবস্থানের পরিবর্তন ঘটবে। ৭৬.১৯ শতাংশ নিয়ে শীর্ষে উঠবে প্রোটিয়ারা। ৭৫.৭৬ শতাংশ সফলতার হার নিয়ে দুইয়ে নেমে যাবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড তিনেই থাকবে। চারে অবস্থান করবে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। এদিকে ডারবানেও আজ চলছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা। ৪২১ রানের লক্ষ্যে নেমে প্রোটিয়ারা এখন পর্যন্ত ৬০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করেছে।
১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট কেপটাউনে মাঠে গড়াবে ২৭ অক্টোবর। এই সিরিজ শেষে মাঠে গড়াবে নিউজিল্যান্ড-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ২৭ নভেম্বর মাঠে গড়াবে।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগমুহূর্তে বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস। লিটনকে অভিনন্দন জানালেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা। ইকরাম আলী খানকে স্যালুট দিলেন ইবাদত হোসেন চৌধুরী। দ্বিতীয় সেশনে মেহেদী হাসান মিরাজ হানেন জোড়া আঘাত। তবে সেদিকউল্লাহ আতাল বাংলাদেশের গলার কাঁটা হয়ে এখনো
১ ঘণ্টা আগে
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর একের পর এক কোচ বদলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। বদলেছে খেলার ধরন, পরিকল্পনাও। কিন্তু ধারাবাহিক সাফল্যে ফেরার পথ খুঁজে পায়নি ইংলিশ দলটি। উল্টো অবস্থানে আতলেতিকো মাদ্রিদ। কোচ দিয়েগো সিমিওনের অধীনে তারা এক যুগের বেশি সময় নিজেদের অবস্থান ধরে রেখেছে।
২ ঘণ্টা আগে
বাঁ দিকে বাজপাখির মতো উড়ে ছোঁ মেরে বল লুফে নিলেন লিটন দাস। যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। অবিশ্বাস্য ক্যাচ ধরার পর তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা এসে লিটনকে অভিনন্দন জানাতে শুরু করলেন। ইবাদত হোসেন চৌধুরী স্যালুট দিলেন ইকরাম আলী খিলকে।
৪ ঘণ্টা আগে
আজকের রাতটা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের। আতলেতিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। একই সময়ে মাঠে গড়াবে আর্সেনাল-বার্সেলোনা আলাদা আলাদা ম্যাচে খেলতে নামবে। আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে