
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরও আলোচনা যেন থামছে না। ১-০ গোলে জিতে স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তবে যে ফাইনাল ঘিরে মারামারি-হাতাহাতি হয়েছে, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে এবার তদন্ত করতে যাচ্ছে ফিফা।
ফিফা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও স্কাই স্পোর্টস নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত করবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফিফা। এই তালিকায় আছেন আর্জেন্টিনার কয়েক জন সদস্য। কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংস্থাটি ম্যাচের রেফারিদের প্রতিবেদন এবং ম্যাচ সংক্রান্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে।
সংঘর্ষের ঘটনাগুলোর পাশাপাশি ট্রফি প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের প্রতিনিধিদলের আচরণও মূল্যায়ন করবে ফিফা। অভিযোগ রয়েছে, স্পেন যখন বিশ্বকাপ ট্রফি গ্রহণ করছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। এই আচরণকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
যেসব ঘটনা তদন্তের আওতায় আসবে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ম্যাচ শেষের বাঁশি বাজার পর সহিংস আচরণের অভিযোগে লেয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড। শিরোপা উদযাপনের সময় স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর তাঁকে মাঠ থেকে বহিষ্কার করা হয়। এরিক গার্সিয়া-গাভির গলা চেপে ধরেন পারেদেস। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসতে হয়েছে লিওনেল স্কালোনিকে।
স্পেনের উদযাপনের সময় রদ্রিকে ঘুষি মারার চেষ্টা বা উসকানির অভিযোগে নাউয়েল মলিনার আচরণও তদন্ত করা হবে। একই সঙ্গে স্পেনের দানি অলমোকে ঘুষি মারার অভিযোগে সহকারী কোচ রবার্তো আয়ালার সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হবে। এ ছাড়া নিকোলাস ওতামেন্দির সঙ্গে রদ্রির লেগে গিয়েছিল ফাইনাল শেষে। যদিও এ ব্যাপারে তদন্ত করা হবে কি না, সে সম্পর্কে কিছু বলা হয়নি।
সামাজিক মাধ্যমে ফাইনাল পরবর্তী আর্জেন্টিনা-স্পেনের ফুটবলার ও কোচদের মধ্যে সহিংসতার ঘটনা ভাইরাল। তবে কার কী শাস্তি হতে পারে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। কয়েক সপ্তাহের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত।
ফাইনালের রাতেই বুয়েনস এইরেসে পুলিশের সঙ্গে ফুটবল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। বাংলাদেশ সময় আগামীকাল মধ্যরাতে দেশে ফেরার কথা আর্জেন্টিনা ফুটবল দলের কয়েক জন সদস্যের। টিওয়াইসি স্পোর্টস তালিকাও প্রকাশ করেছে। তবে দেশে ফেরাদের তালিকায় নেই লিওনেল মেসি-রদ্রিগো দি পলরা।

তোমার হলো শুরু, আমার হলো সারা—গত পরশু নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে বহুল প্রচলিত এই প্রবাদ মনে পড়তেই পারে। যেখানে লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারলেন না। টানা দুইবার শিরোপা জিততে না পারার বেদনা
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যে শেষ হওয়ার নয়। ১-০ গোলে স্পেন চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগে-পরে যা ঘটেছে, তা নিয়ে চলছে কথাবার্তা। এবার ফাইনালের আগে লিওনেল মেসির এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল সাধারণত নির্ধারিত হয় একটি মুহূর্তে, একটি ভুলে। কিন্তু নিউজার্সি স্টেডিয়ামের ফাইনাল সেই চেনা নিয়ম মানেনি। স্পেনের ১-০ জয়কে শুধু ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোল দিয়ে ব্যাখ্যা করা যায় না। গোলটি ছিল ১২০ মিনিট ধরে চলা এক কৌশলগত লড়াইয়ের স্বাভাবিক পরিণতি। প্রশ্ন হলো, সেই লড়াইয়ে
৩ ঘণ্টা আগে
স্পেনে এখন উৎসবের আমেজ। আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ কি এত সহজে শেষ হয়! গতকাল দেশে ফেরার পর স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রদ্রি-মার্ক কুকুরেয়াররা বিমানবন্দরে ছবি তুলেছেন। দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনাও। এই সংবর্ধনায় আর্জেন্টিনা দলকে খোঁচা দিয়েছে স্পেন ফুটবল দল।
৩ ঘণ্টা আগে