ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্যগত জটিলতার কারণে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহদি। পর দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর তাঁকে হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রাজার ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। রাজার শোকসন্তপ্ত পরিবারের প্রতি শক্তি, সান্ত্বনা এবং শান্তি কামনা করেছে এনজেডসি।
হিমোফিলিয়া নিয়ে জন্মগ্রহণ করেন মাহদি। এটি একটি বিরল রোগ যা রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে প্রভাবিত করে। শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না মাহদি। ছোট ভাই হারানোটা বড় ধাক্কা হয়েই এল রাজার জন্য। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ২২ টেস্ট, ১৫৩ ওয়ানডের পাশাপাশি ১২৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ৩ সংস্করণে তাঁর ব্যাট থেকে এসেছে মোট ৮৭৯৩ রান। বল হাতে নিয়েছেন ২৩৬ উইকেট।
বর্তমান সময়ে জিম্বাবুয়ের সেরা ক্রিকেটার মনে করা হয় রাজাকে। ব্যাট কিংবা বল–দুই বিভাগেই বেশ কার্যকরী তিনি। গত মাসে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ওঠে এসেছেন রাজা। সবকিছু ঠিক থাকলে তাঁর নেতৃত্বেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে দলটি। তাদের বাকি ৪ প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এক দিন পর অর্থাৎ ৯ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে রাজার দল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে