
ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ৬ জুলাই রাতেই। শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই ইতি টানলেন তিনি। তবে তাঁর টুর্নামেন্ট শেষ হলেও রেখে গেছেন স্মৃতিচিহ্ন। জনপ্রিয় এক কনটেন্ট ক্রিয়েটরকে বুট উপহার দিয়েছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
আইশোস্পিড গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রোনালদোর উপহার পাওয়া বুট নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, থলে থেকে সোনালি রঙের ‘সিআরসেভেন’ লেখা একটি বুট বের করে হাতে নিয়ে জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন। আইশোস্পিড বলেন, ‘রোনালদো আমাকে তাঁর নিজের বুট জোড়া দিয়েছেন। পুরো পৃথিবীতে এই রকম মাত্র দুটি বুট তৈরি করা হয়েছে। আর রোনালদো সেগুলোর একটা আমাকে দিয়েছেন। এগুলো তিনি বিশ্বকাপে পরেছিলেন।’
লস অ্যাঞ্জেলেসে গত রাতে স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার সময় তিনি রোনালদোর কাছ থেকে উপহার পাওয়া বুটের প্রশংসা করেছেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড যে এই বুট পরে বিশ্বকাপে খেলেছিলেন, সেটা আইশোস্পিড ভিডিওতেও দেখিয়েছেন। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর রোনালদোর মতো করে ‘সিউ’ উদযাপনও করেছেন। আইশোস্পিড বলেন, ‘আপনাকে আমি ভালোবাসি রোনালদো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই বুট জোড়া যত্ন করে রাখব। সিউউউউউউ।’
৬ জুলাই রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরেই পর্তুগালের বিশ্বকাপ থেকে পথচলা শেষ হয়ে যায়। ডালাসে শেষ ষোলোর সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল করেছিলেন মিকেল মেরিনো। সোনালি ট্রফি জিততে না পারার আক্ষেপে বিদায়বেলায় অঝোরে কাঁদছিলেন রোনালদো। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ২৭ ম্যাচে করেছেন ১১ গোল। অ্যাসিস্ট করেছেন ২ গোলে। ছয়টি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার এখন রোনালদো।
গতকাল লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে মেরিনোর শেষ মুহূর্তের গোলে জিতেছে স্পেন। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে স্পেন নিশ্চিত করেছে সেমিফাইনাল। স্পেনের অপর গোল করেছেন ফাবিয়ান রুইস। আর বেলজিয়ামের একমাত্র গোল করেন শার্ল ডে কেতেলারে।
১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দলের। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল হবে ১৫ জুলাই।

শেষভাগে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। ১৪ জুলাই প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। কাল সকালে ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনা-সুইজারল্যান
২৮ মিনিট আগে
প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারারেতে আজ তৃতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ নামছে ধবলধোলাই এড়াতে। এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার শেষ ষোলো থেকে বিদায় একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে মিসরকে হারিয়ে আলবিসেলেস্তেরা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচের পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল স্কালোনি। যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার কোচ তাতে
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা দল রীতিমতো উড়ছে। ২০২১ কোপা আমেরিকা জিতে মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ের মাধ্যমে ২৮ বছরের খরা কাটানোর পর এখন চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার জন্য ‘ডালভাত।’ সবশেষ পাঁচ বছরে দলটি জিতেছে চার শিরোপা। আর্জেন্টিনার এমন সফলতা দেখে অনেকে তাঁদের ঈর্ষা করেন বলে মনে করেন কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগে