
ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন মুশফিকুর রহিম। খেলে যাচ্ছেন শুধু টেস্ট। এই এক সংস্করণে নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। সিলেটে আজ মুশফিক এমন কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো ক্রিকেটার করতে পারেননি।
সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করে আউট হয়েছেন মুশফিক। ঠিক তার পরের ইনিংসেই ঘুরে দাঁড়ালেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের কীর্তি গড়েছেন মুশফিক। চা পানের বিরতি পর্যন্ত মুশফিক ৯০ রান করে অপরাজিত আছেন। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর রান ১৬০১১। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১০২টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। খেলেছেন ২৭৪ ওয়ানডে।
দল যখন চাপে, তখনই নিজের সেরাটা দেখান মুশফিক। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্যবার দলের ত্রাতা হয়েছেন তিনি। সিলেটে আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন, তখন বাংলাদেশের স্কোর ২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫) দিনের খেলা শুরুর চতুর্থ ওভারে বিদায় নেন।
শান্ত ফেরার পর বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩০.৪ ওভারে ৪ উইকেটে ১১৫ রান। লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে ১২৩ রানের জুটি গড়তে অবদান রাখেন মুশফিক। লিটন তুলনামূলক আক্রমণাত্মক খেললেও মুশফিক প্রথাগত টেস্ট মেজাজে খেলতে থাকেন। ৯২ বলে ৫ চারে ৬৯ রান করে লিটন বিদায় নিলে ভেঙে যায় ১৮৮ বলের এই জুটি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া হলো না তাঁর। হাসানের বলে আপার কাট করতে গিয়ে ডিপ থার্ড ম্যানে সৌদ শাকিলের হাতে বল তুলে নেন লিটন।
লিটন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও মুশফিকের তিন অঙ্ক ছোঁয়ার সম্ভাবনা উজ্জ্বল। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হতে প্রয়োজন কেবল ১০ রানের। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৩ বার করে তিন অঙ্ক ছুঁয়েছেন মুমিনুল ও মুশফিক। তৃতীয় দিনের চা পানের বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভারে ৬ উইকেটে ৩০৭ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৯০ রানে অপরাজিত ও তাইজুল ৮ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের লিড ৩৫৩ রানের।
বাংলাদেশের মধ্যে প্রথম হলেও বিশ্বের ৩৪তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান করেছেন মুশফিক। তিন সংস্করণ মিলে ৩৪৩৫৭ রান করে সবার ওপরে শচীন টেন্ডুলকার। দুই ও তিনে থাকা বিরাট কোহলি ও কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে ২৮২১৫ ও ২৮০১৬ রান করেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিকের পর দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৫২৪৯ রান করেন তামিম।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২৮ মিনিট আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
৩ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
৩ ঘণ্টা আগে