
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে সিকান্দার রাজার দল। তবে আর্থিক সংকটের কারণে সুপার এইটে মাঠে বসে জিম্বাবুয়েকে সমর্থন দেওয়া দেশটির ভক্ত-সমর্থকদের কাছে অনেকটাই কঠিন হয়ে পড়েছে।
শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে জিম্বাবুয়ের সমর্থকদের ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসেল কর্নার’ ছিল গ্যালারির অন্যতম আকর্ষণ। তবে দলটি যে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠবে, তা দেশটির সমর্থকেরাও হয়তো ভাবেননি। ফলে মুম্বাই, চেন্নাই বা দিল্লিতে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোর জন্য আগে থেকে কোনো বাজেট বা প্রস্তুতি ছিল না তাদের। তাই ভারতে গিয়ে দলকে সমর্থন দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছেন অনেক সমর্থকই। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার জন্য জরুরি অনুরোধ জানানো হয়েছে।
জিম্বাবুয়ের বিখ্যাত সমর্থক গোষ্ঠী ‘ব্রাস ব্যান্ড’-এর মুখপাত্র পল মুঙ্গোফা দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,‘আমি স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করছি আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য, ঠিক যেমনটা তারা ফুটবলের ক্ষেত্রে করেন। আমাদের ব্রাস ব্যান্ড এবং ক্যাসেল কর্নার গ্যালারিতে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। চলুন, আমরা আওয়াজ তুলি এবং ট্রফি নিয়ে দেশে ফিরি।’
নিজেদের খরচেই এত দিন দলের পাশে ছিলেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ের প্রধান সমর্থক প্রতিনিধি মালভিন কোয়ারাম্বা। কথা বলতে গিয়ে তিনি বেশ আবেগপ্রবণই হয়ে পড়েছেন, ‘আমরা প্রত্যেক ম্যাচে প্রত্যেক ভেন্যুতে গিয়েছি। আমরা দলের সঙ্গে আনন্দ করেছি। আবার তাদের সঙ্গে কেঁদেছি। তারা এখন আমাদের পরিবারের মতো।’
তবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সমর্থকদের এই ত্যাগের কথা ভুলে যাননি। তিনি বলেন,‘তারা নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদের সমর্থন দিতে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন। আমরা তাদের এই আবেগের জন্য আজীবন কৃতজ্ঞ।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদা নজর কেড়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডা, ইতালির মতো সহযোগী দেশগুলো। এসব দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। বিষয়টি নজর এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। আজ ‘মন কি বাত’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে
৬ মিনিট আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট চলছে অনেক দিন ধরেই। ক্রিকেট প্রশাসনে তো বটেই, মাঠের ক্রিকেটেও ভারত অপ্রতিরোধ্য। সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া তারকাখচিত ভারত এত দাপট দেখিয়ে কীভাবে খেলছে, সেটা নিয়ে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস-ইয়ান বিশপের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা করছেন বিশ্লেষণ। ভারতের
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের ভার্চুয়াল বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন, নারী ক্রিকেটার জাহানারার অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বহুল প্রতীক্ষিত নারী বিপিএলের সময়সূচি অনুমোদন
২ ঘণ্টা আগে
কোটি টাকারও বেশি পাওনা আদায়ের জন্য কমিটি গঠন করেছে বাফুফে। আজ নির্বাহী কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সেই বৈঠকে থাইল্যান্ড থেকে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
২ ঘণ্টা আগে