
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন (৫)। তাই উইকেটের পেছনে মুশফিকুর রহিম ক্যাচ দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর!
ক্যারিয়ারের শুরু থেকে গতি দিয়ে মুগ্ধতা ছড়িয়ে এসেছেন নাহিদ। এবার তাঁর প্রশংসায় মাতলেন ইরফান পাঠান। ভারতের সাবেক এই পেসারের চোখে নাহিদই ভবিষ্যতে বাংলাদেশের সেরা বোলার হবেন।
ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ৩০১ উইকেট নেওয়া ইরফান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩২ রান খরচ করে নাহিদের সম্বল কেবল উইলিয়ামসনের উইকেটই। এর আগে ৩ ওয়ানডে খেলে ৪ উইকেট নেন তিনি। এছাড়া ৬ টেস্ট খেলে তাঁর শিকার ২০ উইকেট। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ফাইফার পেয়েছিলেন এই পেসার। তখন ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’

দেখতে দেখতে শেষও হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরশুর একপেশে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সদ্য শেষ হওয়া ছোট সংস্করণের ক্রিকেটের বড় এই আয়োজনের আলোচিত কিছু ঘটনা তুলে ধরেছে এএফপি।
৪ মিনিট আগে
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে ব্যাটিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ম্যাথু হেইডেনকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স। আজ এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১২ মিনিট আগে
নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং তৃতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপ জেতায় বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে সূর্যকুমার যাদবের দল। তাদের ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগে
সঞ্জু স্যামসনের বন্দনায় ভারতের ভক্তরা। দলটির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বকাপে যাঁর ব্যাটে কচুকাটা হয়েছে প্রতিপক্ষের বোলাররা, প্রথমভাগের ম্যাচগুলোতে সেই স্যামসনের জায়গা হয়েছিল ডাগআউটে। মাঝপথে তাঁকে ফেরানো হয়। বিশ্বকাপ জয়ের পর সেই গল্পই জানালেন ভা
২ ঘণ্টা আগে