
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। এই ম্যাচ শুরুর আগে ভীষণ চাপে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেসহ রিয়ালের ছয় ফুটবলার একটু এদিক হলেই হতে পারেন নিষিদ্ধ।
বায়ার্ন-রিয়াল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এমবাপ্পে, ভিনি, অরেলিয়েঁ চুয়ামেনি, জুড বেলিংহাম, ডিন হুইসেন, আলভারো ক্যারেরাস—এই ছয় ফুটবলারের নামের পাশে একটি করে হলুদ কার্ড। যদি গুরুতর ফাউল করে ন্যুনতম একটা হলুদ কার্ডও কেউ পান, তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন সেই ফুটবলার। তাতে করে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা হবে না কার্ড দেখা ফুটবলারের। ১৫ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় হবে বায়ার্ন-রিয়াল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ।
এমবাপ্পে নিজেকে ঝুঁকিতে ফেলেছেন শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে। ইতিহাদে গত ১৭ মার্চ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে কার্ড দেখেন তিনি। সেই ম্যাচ ২-১ ব্যবধানে জেতে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটিকে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কাটে রিয়াল।
রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালে উঠতে এমবাপ্পে-ভিনির অবদান অনেক বেশি। ১৩ গোল করে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। ৯ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি এক গোলে অ্যাসিস্টও করেন তিনি। আর ভিনি ৫ গোল করেছেন ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল। তিনি খেলেছেন ১২ ম্যাচ।
ছয় ফুটবলারের পাশাপাশি রদ্রিগোও নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। তবে রদ্রিগো চোটে থাকায় আপাতত খেলা থেকে বাইরে। রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া বায়ার্নের বিপক্ষে নামার আগে যে স্বস্তিতে নেই, সেটা বোঝাই যাচ্ছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক বিরতি শেষে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। ফিরেই বেকায়দায় পড়েন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার। পরে অবশ্য তিনি ছাড়াও পেয়ে যান।
১৩ মিনিট আগে
বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের চেয়ার এখন তামিম ইকবালেরই হয়ে গেল। এসেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম।
৪৩ মিনিট আগে
ম্যাচের শেষ দিকে ভিয়েতনাম ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালায়। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ নিপুণভাবে তা সামাল দেয়। বিশেষ করে সুরমা জান্নাত ৬৮ ও ৬৯ মিনিটে পরপর দুটি আক্রমণ রুখে দেন। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের গোলখরা ও সৃজনশীলতার অভাবে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্য
১ ঘণ্টা আগে
ভেঙে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন এই তথ্য। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিন জন মন্ত্রীর ছেলে।
৩ ঘণ্টা আগে