
টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা আইসিসির কোনো ইভেন্ট—খেলাটা যে শুধু ২২ গজে চলে, তা নয়। সামাজিক মাধ্যমেও সমান্তরালে চলতে থাকে নানা রকমের ‘খেলা’। ভালো পারফরম্যান্স হলে ক্রিকেটারদের যেমন মাথায় তুলে রাখা হয়, তেমনি অফফর্মে থাকলে তাঁদের নিয়ে নানা রকম ব্যঙ্গ-বিদ্রুপ করেন নেটিজেনরা।
ক্রিকেটাররা মাঠের পারফরম্যান্সের চেয়ে সামাজিক মাধ্যমে বেশি মনোযোগ দিলে সেটা তাঁদের জন্য ক্ষতিকারক হবে বলে মনে করেন নেপালের প্রধান কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশের এই সাবেক কোচ তাই ক্রিকেটারদের সামাজিক মাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে নেপালের ক্রিকেটারদের উদ্দেশ্যে ল বলেন, ‘ সংবাদ সম্মেলনে যে নেপালিরা আছেন, তাদের বোঝার কথা যে নেপালি সংস্কৃতির অংশ সামাজিক মাধ্যম। তবে আমার মতে এটা অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সামাজিক মাধ্যমে কী করছেন, সেখানে মানুষেরা আপনাকে নিয়ে কী বলছেন, সেদিকে বেশি মনোযোগ দিলে আসল কাজ থেকে ছিটকে যাবেন।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়ে ফেলেছিল নেপাল। তবে ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়েও ৪ রানে হেরে গিয়েছিল নেপাল। একই মাঠে ১২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালির কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল নেপাল। দুই ম্যাচের দুটিতে হেরে যাওয়ায় সুপার এইটে ওঠার সমীকরণ অনেক জটিল হয়ে গিয়েছে নেপালের কাছে।
স্টুয়ার্ট লয়ের মতে, আগের দুই ম্যাচে (ইংল্যান্ড-ইতালি) নেপাল কী ভুল করেছে, সেটা থেকে শিক্ষা নিয়ে আজ খেলতে হবে। ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে দুই ম্যাচে কেন এত পার্থক্য হলো, সেটা বিশ্লেষণ করতে হবে।দলের কী প্রয়োজন, সতীর্থরা কী বলছে, দলকে কী করতে হবে সেদিকে মনোযোগী হতে হবে।’
২০১১-১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল। তাঁর অধীনে ২০১২ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পরবর্তীতে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ল। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল লয়ের হাত ধরেই। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলেছেন ল।
২০২৫ সালের মার্চে দুই বছরের জন্য নেপালের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন ল।নেপালের কোচ হওয়ার আগে সবশেষ যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ওয়াংখেড়েতে আজ লয়ের নেপাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন দীপেন্দ্র সিং ঐরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.৩ ওভারে ১ উইকেটে ৪৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল দলটি। সে হারের ঝাল পাকিস্তান ‘এ’ দলের ওপর মেটাল ভারতের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে রাধা যাদবের দল।
৪৩ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতে গত বছর এশিয়া কাপে যে তিন বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, কোনোবারই হ্যান্ডশেক করেননি ক্রিকেটাররা। আজ যখন কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, তখনো আলোচনায় ‘হ্যান্ডশেক ইস্যু’। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে প্রাণপণে লড়েও ৪ রানে হেরে গিয়েছিল নেপাল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালির কাছে উড়ে গিয়েছিল স্টুয়ার্ট লয়ের দল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেপালের কাছে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ নেমেছিল নেপাল। তবে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে
২ ঘণ্টা আগে
মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল
৩ ঘণ্টা আগে