
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারের পরও ক্ষোভ কাটছে না নরওয়ের। জুড বেলিংহামের সমতাসূচক গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল বলে দাবি করেছে নরওয়ে। তবে ফিফা সেই দাবি নাকচ করে জানিয়েছে, ‘কানেক্টেড বল’-এর সেন্সর ডেটায় বলের গতিপথ পরিবর্তনের কোনো প্রমাণ মেলেনি। ম্যাচজুড়ে আরও কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ঘিরেও ক্ষুব্ধ নরওয়েজিয়ান শিবির।
ম্যাচের ৪৫+২ মিনিটে জুড বেলিংহাম ইংল্যান্ডের সমতাসূচক গোল করার পরপরই নরওয়ের গোলরক্ষক ওরিয়ান হাসকিয়োল্ড নাইল্যান্ড মাঠের ওপরে থাকা ক্যামেরার তারের দিকে ইশারা করে রেফারি ক্লেমঁ তুরপাঁর কাছে প্রতিবাদ জানান। তাঁর দাবি ছিল, আক্রমণ শুরুর আগে বলটি তারে লেগে দিক পরিবর্তন করেছিল।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্সের সম্প্রচারিত ভিডিওতেও বলটি তারের খুব কাছ দিয়ে যেতে দেখা যায়। সেটিকে সামনে এনে বিতর্ক আরও জোরালো হয়।
তবে পরে এক বিবৃতিতে ফিফা জানায়, বলের ভেতরে থাকা ‘কানেক্টেড বল’ প্রযুক্তির সেন্সর বিশ্লেষণে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় বলটি তারে লেগেছিল। ফিফার ভাষ্য, বল বাতাসে থাকার সময় সেন্সরের তথাকথিত ‘বলস হার্টবিট’-এ কোনো অতিরিক্ত সংকেত ধরা পড়েনি। ফলে বলের গতিপথ তারে লেগে বদলে গেছে—এমন দাবি সমর্থনের মতো প্রমাণ নেই।
প্রথমার্ধ শেষ হওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন নরওয়ের কোচ স্তালে সোলবাক্কেন ও তাঁর সহকারী ব্রেদে হ্যাঙ্গেল্যান্ড। সহকারী কোচ কেন্ট বের্গারসেন নরওয়েজিয়ান টিভি ২-কে বলেন, ‘বলটি ক্যামেরার তারে লেগেছিল। রেফারির বিষয়টি দেখা উচিত ছিল।’
শুধু এই ঘটনাই নয়, দ্বিতীয়ার্ধে কর্নার থেকে তোরবিয়র্ন হেগেমের করা গোল ভিএআরের সহায়তায় বাতিল হওয়াতেও ক্ষোভ বাড়ে নরওয়ের। গোলের আগে আরলিং হালান্ড ও এলিয়ট অ্যান্ডারসনের দ্বৈরথে ফাউল হয়েছে বলে সিদ্ধান্ত দেন রেফারি। তাঁকে খোঁচা মেরে হালান্ডের বাবা আলফি হালান্ড লিখেছেন, ‘ দারুণ কাজ করেছে বেলিংহাম ও রেফারি।’
সব বিতর্কের মধ্যেও অতিরিক্ত সময়ে বেলিংহামের দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। তবে ম্যাচের পরও আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে রেফারিং ও ভিএআর বিতর্ক।

সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি হতো শ্রীলঙ্কাতেই। দ্বীপ দেশটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এই বৈশ্বিক ইভেন্ট। কিন্তু সেটা আর হতে যাচ্ছে না। শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১৫ মিনিট আগে
নতুন ভবন নির্মাণের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে। সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে। এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুয
২২ মিনিট আগে
কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু তিনি যে আর চার-পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে আর এক মাসও বাকি নেই। সেপ্টেম্বরের শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঠিক এই সময়ই দুঃসংবাদ পেল প্রোটিয়ারা।
২ ঘণ্টা আগে