Ajker Patrika

বাংলাদেশ ম্যাচের মাঝে ধাক্কা খেল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৪: ১২
বাংলাদেশ ম্যাচের মাঝে ধাক্কা খেল আফগানিস্তান
চোটে মাঠ ছাড়তে বাধ্য হলেন হাশমাতুল্লাহ শাহিদী। ছবি: ক্রিকইনফো

সমস্যাটা গতকাল চতুর্থ দিনেই অনুভব করছিলেন হাশমাতুল্লাহ শাহিদী। আজ আবুধাবি টেস্টের পঞ্চম দিনে ডান পায়ে ব্যথাটা আরও একটু বাড়ে। বেশিক্ষণ থাকতে না পেরে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হলেন আফগানিস্তানের এই বাঁহাতি ব্যাটার।

ঘটনাটা আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ৫৩তম ওভারের। মেহেদী হাসান মিরাজের করা ওভারের চতুর্থ বল মিড অনে ঠেলে সিঙ্গেল নেন সেদিকউল্লাহ আতাল। তবে আতালের সঙ্গী শাহিদীর শরীর আর সায় দিল না। মাঠেই বসে পড়া অবস্থায় শাহিদীর চিকিৎসা করতে থাকেন ফিজিওরা। দ্রুতই দুই বদলি খেলোয়াড়ের সহায়তায় আফগানিস্তানের বাঁহাতি ব্যাটারকে উঠিয়ে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হতে থাকেন তিনি।

শাহিদীর নামের পাশে লেখা আহত অবসর। মানে তাঁর আরও একবার নামার সুযোগ আছে। তবে আফগান বাঁহাতি ব্যাটারের অবস্থা সন্তোষজনক নয়। ড্রেসিংরুমে যাওয়ার সময়ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে শাহিদীকে। ৩৩ বলে ২ চারে করেন ২০ রান।

শাহিদী মাঠ ছেড়ে উঠে যাওয়ায় ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলী খিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তান ৫৫ ওভারে ৪ উইকেটে করে ১৪০ রান। সেদিকউল্লাহ আতাল ৩৮ রানে ব্যাটিং করছেন। তিনি খেলেছেন ১৪২ বল। ইকরাম ৪ রানে ব্যাটিং করছেন। জিততে এখনো আফগানদের ৩৩৯ রান প্রয়োজন।

দ্বিতীয় ইনিংসে ৫০ ওভারে ৩ উইকেটে ১৩২ রানে আফগানিস্তান আজ পঞ্চম দিনের খেলা শুরু করে। দ্রুতই হারাতে পারত আরও একটা উইকেট। ৫৩তম ওভারের তৃতীয় বলে মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন আতাল। তবে তানজিদ হাসান তামিম তা মিস করেছেন। তামিম গতকালও একটা ক্যাচ স্লিপে ফেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত