
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের উজবেকিস্তান সফর সামনে রেখে মাঠের প্রস্তুতির চেয়ে এখন বেশি আলোচনা কোচিং স্টাফের দ্বন্দ্ব নিয়ে। দলের প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। এর মধ্যে ঢাকার টিম হোটেলে দুজনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পুলিশ ডাকেন ব্রিটিশ কোচ জোন্স।
আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব। যুব এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। সে জন্য ২৭ আগস্ট দেশ ছাড়ার কথা দলের। গুরুত্বপূর্ণ এই সফরের মাত্র কয়েক দিন আগে কোচিং স্টাফের বিরোধ তাই বাড়তি অস্বস্তি তৈরি করেছে।
দলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির তথ্য অনুযায়ী, গত বুধবার ঢাকার হোটেল হলিডে ইনে জেরার্ড জোন্স ও মিশুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। পরে জোন্স ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন। পুলিশ হোটেলে গেলেও শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জাতীয় দলের ক্যাম্পে এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। অনূর্ধ্ব-২০ দল বয়সভিত্তিক হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জাতীয় দল। কোচদের মধ্যে সমন্বয়ের অভাব দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।
ঘটনার বিষয়ে দলের ম্যানেজার ও বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম বলেন, ‘আমরা ডেভেলপমেন্ট কমিটি এই বিষয়ে কাজ করছি। আশা করছি, দ্রুতই একটি সুন্দর সমাধান আনব। আমাদের লক্ষ্য ফুটবলারদের সর্বোচ্চ সুবিধা প্রদান করে দেশকে সাফল্য এনে দেওয়া।’
এদিকে জেরার্ড জোন্সের আচরণ নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। কিছুদিন আগে বেতনসংক্রান্ত বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি আলোচনায় আসেন। সেখানে পরিবারের কষ্ট ও নিজের জীবন নিয়ে শঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। বাফুফের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর আচরণ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল বলে জানা গেছে।
অ-২০ দলের কোচ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। জোন্সের আগে দায়িত্বে থাকা ব্রিটিশ কোচ মার্ক কক্সের কোচিং সনদ ও যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার জোন্সের কোচিং যোগ্যতা নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও তাঁর আচরণ নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে।
আগস্টের শেষ দিকে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই খেলতে উজবেকিস্তান সফরের আগে বাংলাদেশ অ-২০ দলের সবচেয়ে বড় প্রশ্ন এখন মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরের পরিবেশ।

আতলেতিকো বরাবরই বলে আসছে, এই দলবদলে আলভারেসকে বিক্রি করতে চায় না তারা। তবে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তখন আলভারেসকে বিক্রির ব্যাপারে নতুন করে ভাববে তারা।
১ ঘণ্টা আগে
দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক সেই ম্যাচ নিয়ে আলোচনা এখনো চলছেই। ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে আসতেকায় ‘হ্যান্ড অব গড’ গোল করে হই চই ফেলে দেন তিনি। এবার তাঁর সেই ঐতিহাসিক বল বিক্রি করেছে মোটা অঙ্কের টাকায়।
১ ঘণ্টা আগে
তবে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অর্থও বড় বিষয়। এত বড় দলের সফর ও ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ প্রয়োজন হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছেন শাহীন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হ
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে গতকাল মাত্র দুই দিনে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা ব্যর্থ হলেও একই দেশে বাংলাদেশের আরেক দল হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ ছুটছে। হ্যাটট্রিক জিতেছে এইচপি।
২ ঘণ্টা আগে