
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা দারুণ হলো ইশান কিষাণের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন এই টপঅর্ডার। শেষ ম্যাচে পেয়েছেন এই সংস্করণের প্রথম সেঞ্চুরির দেখা। সেঞ্চুরির পথে প্রমাণ করে দিলেন, ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলীয় স্বার্থই তাঁর কাছে সবার আগে।
থিরুবানন্তপুরমে আগে ব্যাট করে কিষাণের সেঞ্চুরিতে ২৭১ রানের পুঁজি পায় ভারত। স্যামসন আউট হলে তৃতীয় ওভারেই উইকেটে আসেন তিনি। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন। সেঞ্চুরির কাছে গিয়েও থামেননি; সমানতালে ব্যাট চালিয়ে গেছেন কিষাণ। ১৮ তম ওভারে ফিরে যাওয়ার আগে ৪৩ বলে ৬ চার ও ১০ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন তিনি।
সেঞ্চুরির কাছাকাছি গিয়েও কেন গতি কমাননি–এই প্রশ্নের জবাবে কিষাণ বলেন, ‘এখন আমাদের দলে প্রতিটি খেলোয়াড়ের জন্য পরিকল্পনা একটাই। আপনি মাইলফলকের খুব কাছে থাকলেও সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। যদি ওই ওভারগুলোতে শুধু সিঙ্গেল নিতে শুরু করেন, পরে মনে হবে—আরও বড় শট খেলতে পারতেন। সেখানেই বড় পার্থক্যটা তৈরি হয়। বল যদি মারার মতো জায়গায় আসে, তাহলে মারতেই হবে। মাইলফলক নিয়ে ভাবা উচিত নয়, ম্যাচ জেতার দিকেই মনোযোগ দেওয়া উচিত।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে চার ইনিংসে ২১৫ রান করেন কিষাণ। স্ট্রাইক রেট ২৩১.১৮। এমন পারফরম্যান্সে সন্তুষ্ট না থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছেন এই ব্যাটার, ‘অবশ্যই এটা সন্তোষজনক (নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স)। কিন্তু আমি এখনো মনে করি, যেমনটা চাই সেটা করতে পারিনি। ভালো খেলেছি, পুরস্কারও পেয়েছি। কিন্তু আমার মূল লক্ষ্য বিশ্বকাপ। সেখানেই বাড়তি পরিশ্রমের প্রয়োজন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেন বিশ্বকাপেও এই ফর্ম ধরে রাখতে পারি।’

পাকিস্তান বয়কট না করলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো দূর হয়নি। দেশটির সরকার জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে বলে বিশ্বাস তাঁর।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
১৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন অনুষ্ঠান করেছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
১৫ ঘণ্টা আগে