
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায় শেষ হয়েছে এ মাসের শুরুতে। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করে অ্যাডহক কমিটি। তামিম ইকবাল বিসিবির সেই অ্যাডহক কমিটির সভাপতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সদস্যের তালিকায় অবশ্য এখনো তামিমের নাম ওঠেনি।
বোর্ড পরিচালকদের নাম দেখা যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটেই। সাধারণত প্রতিটি পূর্ণ সদস্যের ক্রিকেট বোর্ড প্রধানেরাই আইসিসির বোর্ড সদস্য নির্বাচিত হন। বোর্ড পরিচালক হিসেবে বুলবুলের নাম ছিল বোর্ড সদস্যদের তালিকায়। এনএসসি আগের বোর্ড ভেঙে দেওয়া তিনি এখন আর বিসিবি সভাপতি নেই। যদিও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় তাঁর নামটা আছে। মাইক বিয়ার্ড, রিচার্ড ফ্রিউডেনস্টেইন অস্ট্রেলিয়ার এই দুই জন আইসিসির বোর্ড সদস্য। আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তানের থেকে আছেন মিরওয়াইজ আশরাফ, রজার টুজ ও মহসিন নাকভি।

শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় আছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা গেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে।
অস্ট্রেলিয়া, ভারতের মতো শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের দুজন করে প্রতিনিধির নাম রয়েছে আইসিসির ওয়েবসাইটে। শ্রীলঙ্কার আছেন শাম্মি সিলভা ও বান্দুলা দিসানায়েকে। যেখানে কদিন আগে এসএলসির এক সূত্রের বরাতে এএফপি জানিয়েছিল, দেশটির সরকার ক্রিকেটের নির্বাহী কমিটিকে এক সপ্তাহের মধ্যেই সরে দাঁড়াতে বলেছে। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে আলোচনায় থাকা এসএলসিকে নতুন প্রশাসনের অধীনে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চতুর্থ মেয়াদে নির্বাচিত শাম্মি সিলভা এখন এসএলসির সভাপতি। এখন আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করে কি না, সেটাই দেখার।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে দুই চমক।
১৩ মিনিট আগে
সাফ কোটা বাতিলের আগের অবস্থান থেকে সরে এসেছে খেলোয়াড় কল্যাণ সমিতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তারা সাফ ও বিদেশি কোটায় মোট চারজনকে রাখার প্রস্তাব দিয়েছে।
৩৩ মিনিট আগে
প্রথম আন্তর্জাতিক আসরে খেলতে এসেই ইতিহাস বাংলাদেশ নারী হকি দলের। বাছাইপর্বে আজ চীনকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে তো উঠেছেই, নিশ্চিতও করেছে এশিয়ান গেমসের মেয়েদের হকিতে খেলাটাও।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে হাম ভয়াবহ রূপ নিয়েছে। তা নিয়ে অভিভাবক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। হামের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। বিষয়টি নিয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এবার হাম প্রতিরোধের বার্তা দিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
৩ ঘণ্টা আগে