
৩৮ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ৩৮তম জন্মদিন জয় দিয়ে রাঙানোর চেয়ে ভালো উপহার আর কী হতে পারত। ইন্টার মায়ামি প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস লিখল দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। তাতে মাটি হয়ে গেল আর্জেন্টাইন কিংবদন্তির জন্মদিনের ‘উৎসব’।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও পালমেইরাস। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে মায়ামি এগিয়ে ছিল। কিন্তু চমক যে তখনো বাকি। শেষ মুহূর্তের ঝলকে পালমেইরাস ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামির বিপক্ষে।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি ও পালমেইরাস। ১৬ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন তাদিও আলেন্দে। প্রথমার্ধ মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে। মেসির জন্মদিন হলেও আজ মাঠের পারফরম্যান্সে ম্যাচটা হয়ে ওঠে সুয়ারেজময়। মায়ামির দুটি গোলেই তাঁর অবদান রয়েছে। যেখানে ৬৫ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ।
২-০ গোলে এগিয়ে থাকা মায়ামির কাছে জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই পালমেইরাসের ঘুরে দাঁড়ানো শুরু। ৮০ মিনিটে ফরোয়ার্ড পলিনিওর গোলে ব্যবধান কমায় পালমেইরাস। ৮৭ মিনিটে সমতাসূচক গোল করেন মরিসিও। পলিনিও, মরিসিও-পালমেইরাসের দুই গোলদাতাই বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন। ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে।
আগের ম্যাচে বোতাফোগোর কাছে হেরে পিএসজি কিছুটা চাপে ছিল। কিন্তু গত রাতে সিয়াটল সাউন্ডার্সকে ঠিকই হারিয়েছে পিএসজি। সিয়াটলকে ২–০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পিএসজি। ৩৫ ও ৬৬ মিনিটে দুটি গোল করেছেন খিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি। পিএসজি, বোতাফোগো, আতলেতিকো তিন দলেরই সমান ৬ পয়েন্ট থাকলেও আতলেতিকো শেষ ষোলোয় উঠতে পারেনি। কারণ, গোল ব্যবধানে পিএসজি (+৫) সবচেয়ে এগিয়ে। গোল ব্যবধানের কারণে বোতাফোগো (+১) ও আতলেতিকো (-১) পয়েন্ট তালিকায় দুই ও তিনে অবস্থান করছে।

৬৬ মিনিটে আরও একটি দুর্দান্ত পাসে আবাহনীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এমেকা। তিন ফুটবলারকে কাটিয়ে কাটব্যাকে সুলেমান দিয়াবাতের কাছে বল পাঠান তিনি। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোলটি করেন দিয়াবাতে।
৩ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ শেষ হওয়ার দুই দিন পেরিয়ে গেছে। তবে আলোচনা এখনো চলছে। সেই ম্যাচে রেফারি ইস্তেফান কোভাকসের বিতর্কিত রেফারিং ম্যাচের ফল বদলে দিয়েছে বলে দাবি বার্সেলোনার। কাতালানরা এটা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে।
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ১৭০ ম্যাচ কর্মকর্তা থাকছেন। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিশাল এই বহরে ব্রাজিল-আর্জেন্টিনার কর্মকর্তাদের সংখ্যাই বেশি।
৪ ঘণ্টা আগে
বিরতির ঠিক পরেই গোল শোধ করে আবারও সমতায় ফেরে তাইপে। তবে চার মিনিট পরেই মেহরাব হোসেন সামিন গোল করলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়টা ছিল চরম উত্তেজনার। তাইপে একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে নাটকীয়তা তুঙ্গে ওঠে, যখন টানা তিনটি...
৫ ঘণ্টা আগে