
কোনো সন্দেহ ছাড়াই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে উঠে আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নাম। তবে ভারতের এই টুর্নামেন্টকে পেছনে ফেলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিশ্বের এক নম্বর লিগ হবে—এমনটাই বিশ্বাস পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির।
এবার একই সময়ে হচ্ছে পিএসএল এবং আইপিএল। এরপরও নিজেদের টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা এবং উন্নয়ন নিয়ে সন্তুষ্ট নাকভি। তাঁর বিশ্বাস, পিএসএল এখন বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। একই সঙ্গে এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। পিসিবি বোর্ড অব গভর্নর্সের বৈঠকে নাকভি বলেন, ‘পিএসএল এখন বিনিয়োগের জন্য অন্যতম সেরা বাজার। খুব শিগগিরই এই লিগ বিশ্বের এক নম্বর লিগ হবে।’
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পিএসএলের নিলামে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নাকভির মতে, এটা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন। পিসিবি প্রধানের আত্মবিশ্বাস সত্ত্বেও বাস্তবতা কথা বলছে আইপিএলের হয়ে। এখনো টুর্নামেন্টটির সঙ্গে বেশ ব্যবধান রয়েছে পিএসএলের। আইপিএলের মিডিয়া স্বত্বের মূল্য ৬ বিলিয়ন ডলারের বেশি, যেখানে পিএসএলের সেটা ৯৩ মিলিয়ন ডলারের কাছাকাছি। আইপিএলের বার্ষিক আয় ১ বিলিয়ন ডলারের বেশি। বিপরীতে পিএসএলের আয় আনুমানিক ৫০-৬০ মিলিয়ন ডলার।
এবারের মৌসুমে পিএসএল আয়োজন হচ্ছে কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়ে। পাকিস্তানে জ্বালানি সংকটের কারণে মাত্র দুটি ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে একাধিক ভেন্যুতে দর্শক উপস্থিতিতে জমজমাটভাবেই চলছে আইপিএল। পিএসএলে মাঠের বাইরেও বিতর্ক আছে। বল বিকৃতির ঘটনায় ফখর জামানকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং লাহোর কালান্দার্সকে পাঁচ রান জরিমানা করা হয়।
এ ছাড়া শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার বিরুদ্ধে টিম হোটেলে অননুমোদিত ব্যক্তি আনার অভিযোগ ওঠে—যা আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের জেরে নাসিম শাহকে ২০ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করেছে পিসিবি। এক পোস্টে মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজকে নিয়ে সমালোচনা করেছিলেন এই পেসার। এতসব চ্যালেঞ্জ ও বিতর্কের মাঝেও পিএসএলকে বিশ্বসেরা লিগে পরিণত করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে পিসিবি।

দারুণ ছন্দেই আছে মুলতান সুলতানস। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চার ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। দল ভালো করলেও শারীরিক ধকলের বিষয়টি আড়াল করলেন না মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নার।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কটা আগের মতো নেই। মোস্তাফিজ রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়াকে কেন্দ্র করে তিক্ততা তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। তাতে করে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
২ ঘণ্টা আগে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের উৎসাহিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত শঙ্কায় সত্যি হলো। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবেই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না দলটির। টুর্নামেন্টটি এবার ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে