
কেপ ভার্দের বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় আরও এক রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
মায়ামিতে শেষ বত্রিশের লড়াইয়ে ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের পাস থেকে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। আর এই গোলের সূত্র ধরেই ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ১২টি গোলে সরাসরি অবদান (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট) রাখার রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন তারকা। নকআউট পর্বে এর আগে পেলে ও এমবাপ্পে যৌথভাবে ১১টি করে গোলে অবদান ছিল।
নিজের ঐতিহাসিক ৩০তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা মেসির এই গোলটি যেমন কেপ ভার্দের জমাট রক্ষণ ভেঙে আলবিসেলেস্তেদের স্বস্তি এনে দিয়েছে, ঠিক তেমনি ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করা লিওনেল স্কালোনির রাতটিকেও করল আরও বিশেষ।
বিশ্বকাপে এটি মেসির ২০তম গোল ও চলতি আসরে সপ্তম। পরপর দুটি বিশ্বকাপে ৭ গোল করা প্রথম ফুটবলারও মেসি।
যখন মনে হচ্ছিল ম্যাচটি টাইব্রেকারের দিকে যাচ্ছে, ঠিক তখনই ১১১ মিনিটে আসে আর্জেন্টিনার সেই কাঙ্ক্ষিত জয়সূচক গোল। লিওনেল মেসির নিখুঁত কর্নার কিক থেকে বক্সে শূন্যে ভেসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ক্রিস্টিয়ান রোমেরো। এই গোলের জোগান দিয়ে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বো
১০ মিনিট আগে
টানটান উত্তেজনা, একের পর এক আক্রমণ আর অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর নাটকীয়তা—সব মিলিয়ে মায়ামির মাঠ রূপ নিয়েছিল এক চরম স্নায়ুযুদ্ধে।বিশ্বকাপের শেষ বত্রিশের নকআউট পর্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে, ৩টি ড্রয়ে
২৭ মিনিট আগে
কেপ ভার্দের গল্প শেষ হওয়ার নয়। পিছিয়ে পড়লেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা শেখাচ্ছে তারা। তাও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। মায়ামিতে শেষ বত্রিশের লড়াই তাই অতিরিক্ত সময়েও রূপ নিয়েছে সমতায়। ম্যাচের ১০৩ মিনিটে দুর্দান্ত এক গোলেে ব্যবধান ২–২ করেছেন সিডনি লোপেস।
১ ঘণ্টা আগে
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৯২ মিনিটে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-১ করেছেন কেপ ভার্দের বিপক্ষে।
১ ঘণ্টা আগে