
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
খালেদের আগুনে বোলিংয়ে প্রথম দিনই বড্ড বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই পেসার নিয়েছেন ৬ উইকেট। সিলেটে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছে। এখানে বিজয়ের স্কোরই ২০ রান। ২৯ বল খেলে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। আর জাকির ৯ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। দ্বিতীয় দিনে আজ ক্লার্ক, হে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন খালেদ। ২১.২ ওভারে ৫৯ রানে খালেদ নিয়েছেন ৬ উইকেট। ৬ ওভার মেডেন দিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ ওভার খেলা হওয়ার পর হানা দেয় বৃষ্টি। স্বাগতিকেরা এখনো ২২৬ রানে পিছিয়ে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৯ ঘণ্টা আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
৯ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
১০ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে