
কার্ডিফে গত রাতে ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি কাইরন পোলার্ড দেখেছেন কি না, জানা নেই। তবে পরিসংখ্যান যদি ঘেঁটে দেখেন, তাহলে নিশ্চিত তাঁর রেকর্ড ভাঙার খবর পেয়ে যাওয়ার কথা। মাত্র ১ রানের ব্যবধানে পোলার্ডকে ছাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন বাটলার।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাটলার ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩০ রান। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের কীর্তি গড়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তিনি ৫২৮ ম্যাচ খেললেও ব্যাটিং করেছেন ৪৯৭ ইনিংসে। দুইয়ে থাকা কাইরন পোলার্ডের রান ১৪৯৯৯। তিনি ৭৫৪ ম্যাচের ৬৭১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন।
পোলার্ডসহ টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে আছেন ছয় ব্যাটার। অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও জেমস ভিন্স করেছেন ১৪৫৮১, ১৪৫৬২, ১৪২৮৪, ১৪২১৮ ও ১৪১৮৭ রান। পোলার্ড ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন। সবশেষ ১২ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছেন।
বাটলারের বয়স ৩৬ বছর হলেও আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। পোলার্ডের সঙ্গে বাটলারের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের প্রতিযোগিতা আরও কিছু দিন চলবে। সেই তুলনায় কোহলি একটু পিছিয়েই আছেন। বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন তিনি। খেলেন কেবল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
বাটলারের রেকর্ড গড়ার রাতে ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। কার্ডিফে শ্রীলঙ্কার দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.১ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান করে ফেলে ইংলিশরা। ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিয়াম ডসন। ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন। ফিল্ডিংয়ে দুটি ক্যাচও ধরেছেন।
| ব্যাটার | রান | ইনিংস |
|---|---|---|
| জস বাটলার | ১৫০০০ | ৪৯৭ |
| কাইরন পোলার্ড | ১৪৯৯৯ | ৬৭১ |
| অ্যালেক্স হেলস | ১৪৫৮১ | ৫৩১ |
| ক্রিস গেইল | ১৪৫৬২ | ৪৫৫ |
| ডেভিড ওয়ার্নার | ১৪২৮৪ | ৪৩৮ |
| বিরাট কোহলি | ১৪২১৮ | ৪১৩ |
| জেমস ভিন্স | ১৪১৮৭ | ৪৯০ |

ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ, ভেন্যু সব ঠিক হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে আলবিসেলেস্তেরা খেলবে তিন ম্যাচ। যার মধ্যে একটি আবার লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ। তবে শেষ মুহূর্তে বদলে যেতে পারে ভেন্যু।
২ ঘণ্টা আগে
বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৯ নম্বর স্থানটাই বলে দিচ্ছে অনেক কিছু। যেখানে বাংলাদেশও তাদের চেয়ে এগিয়ে। দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এবার অগ্রিম সিরিজ জিতেছে ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
চীনের বিপক্ষে গতকাল না খেলেই সেমিফাইনালে উঠে গিয়েছিল বাংলাদেশ। সেমিতে কে হয় প্রতিপক্ষ, সেটাই ছিল দেখার। অবশেষে আজ তা জানা গেল। জাপানকে উড়িয়ে ভারত সেমিতে খেলবে বাংলাদেশের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে
জাতীয় দলের জার্সি গায়ে এখনো মাঠে নামা হয়নি। এবারই প্রথম বাংলাদেশের জাতীয় দলে ডাক পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার—ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসা। তাঁদের নিয়েই আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার পথে যাচ্ছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে