Ajker Patrika

‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচ
এবারও খুলনার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন আল আমিন জুনিয়র। ছবি: বিসিবি

সবশেষ মৌসুমে খুলনার বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন আল আমিন জুনিয়র। সেই খুলনাকে পেয়ে জাতীয় ক্রিকেট লিগে গতকাল আবারও জ্বলে উঠলেন ময়মনসিংহের এই অলরাউন্ডার। গতবারের মতো এবারও তাঁর রান ১০২।

তবে তাঁর এই সেঞ্চুরির পরও খুব স্বস্তিদায়ক অবস্থানে নেই ময়মনসিংহ। ফলোঅনে পড়া ময়মনসিংহ তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩১৫ রান তুলেছে। খুলনার প্রথম ইনিংসের চেয়ে দলটি এগিয়ে ১৩৫ রানে। ২ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করে দ্রুত আরও দুই উইকেট হারায় ময়মনসিংহ। এরপর আবদুল মজিদকে (৫৯) নিয়ে পঞ্চম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন আল আমিন। ১৮৫ বলের ইনিংসে ১০টি চার মেরেছেন তিনি। প্রথম শ্রেণিতে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি।

চট্টগ্রামে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিকেরা। সিলেটকে দুই ইনিংসেই ২১৮ রানে অলআউট করার পর ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১২৬ রান তুলেছে চট্টগ্রাম। জয়ের জন্য তাদের প্রয়োজন আর ১০১ রান। দুই ইনিংসে ৪টি করে উইকেট নিয়েছেন চট্টগ্রামের হাসান মুরাদ।

বগুড়ায় প্রথম শ্রেণিতে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পেয়েছেন রাজশাহীর পেসার আসাদুজ্জামান পায়েল। রংপুরের বিপক্ষে ৬৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। রংপুরের ২৫৬ রানের জবাবে রাজশাহী দিন শেষ করেছে ৩ উইকেটে ১১০ রান তুলে। তাদের লিড ৮৫ রান।

অন্যদিকে রাজশাহীতে প্রথম দুই দিন খেলা না হলেও তৃতীয় দিনে মাঠে গড়িয়েছে ঢাকা-বরিশাল ম্যাচ। টসে জিতে ব্যাট করতে নেমে দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান করেছে বরিশাল। উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ অপরাজিত আছেন ৬২ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত