
৪০ দিনের ফুটবল বিশ্বকাপের ইতি ঘটছে আগামীকাল। যে উন্মাদনায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী বুঁদ হয়ে ছিল, আগামীকাল শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল হতে যাওয়া ফাইনালে পয়া জার্সি পরে নামছে আর্জেন্টিনা-স্পেন।
ফিফা গত রাতে নিশ্চিত করেছে আগামীকাল হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের জার্সি। দুই দলই হোম জার্সি পরে খেলবে। তবে দুই দলকে আলাদা করে চেনার ব্যবস্থা করা হয়েছে।আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা পরবে। এই জার্সি পরে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা। এদিকে স্পেন লাল জার্সির সঙ্গে নেভি ব্লু (গাঢ় নীল) শর্টস ও মোজা পরে খেলবে। স্প্যানিশরা ২০১০ সালে একই জার্সি পরে চ্যাম্পিয়ন হয়েছিল।
আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের চোখে সাধারণত নীল জার্সি ‘কুফা’। এই জার্সি পরে খেলে ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হেরেছিল আলবিসেলেস্তেরা। দুবারই আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল জার্মানি। তবে ফাইনাল বাদে অন্য নকআউট পর্বের ম্যাচগুলোর হিসাব আলাদা। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নীল জার্সি পরে ইংল্যান্ডকে হারিয়েছিল। আসতেকার ৪০ বছরের পুরোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবারও। আটলান্টায় এবার সেমিফাইনালে নীল জার্সি পরে আর্জেন্টিনা হারিয়ে দেয় ইংলিশদের।
এবার চ্যাম্পিয়ন হলে ইতালি, জার্মানির রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা। ইতালি, জার্মানি চারবার করে বিশ্বকাপ জিতেছে। আর সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আলবিসেলেস্তেরা তিনবার জিতেছে বিশ্বকাপ।
নিউজার্সিতে আগামীকাল স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

টানা দুই বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে এখন আর্জেন্টিনা। আগামীকাল নিউজার্সিতে স্পেনকে হারালেই তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখার কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে যখন এমিলিয়ানো মার্তিনেস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তখন এসেছে তাঁর অবসরের প্রসঙ্গ।
২ ঘণ্টা আগে
শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে। একই সঙ্গে সাবেক শুটার শারমিন আক্তার রত্না দুটি দায়িত্ব পেয়েছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদকও হয়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ এশিয়া
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের স্বপ্ন ভেঙেছে সেমিফাইনালেই। তাই ফাইনালের মঞ্চে ওঠার বদলে ফ্রান্স ও ইংল্যান্ডকে এখন লড়তে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। ফুটবলে এই ম্যাচকে অনেকেই ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করলেও মর্যাদা, ব্যক্তিগত অর্জন এবং একটি জয় দিয়ে টুর্নাম
৩ ঘণ্টা আগে
মধুর এক সমস্যায় পড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কারণটা হয়তো সকলেরই জানা। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। যেটাকে ‘অল-স্প্যানিশ ফাইনাল’ বললেও ভুল বলা হবে না। স্কালোনির আত্মীয়স্বজনেরা কোন দলকে সমর্থন করবেন, সেটা নিয়েই মূলত তাঁরা দ্বিধাদ্বন্দ্বে আছেন।
৪ ঘণ্টা আগে