হামজারা এনার্জি হারিয়ে ফেলেছিল

বেশ কিছু জায়গায় বাংলাদেশ দল হেরেছে। পুরো শক্তির দল নিয়ে কিন্তু বাংলাদেশ দল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলল শ্রীলঙ্কার বিপক্ষে। জানতেন, ম্যাচ জিতলে আপনার দুই দিন পরে সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকে ভালো একটা দল সাজিয়েছেন, যেখানে বাংলাদেশ দল বেশ ভালো করেছে। যখন সেমিফাইনাল কোয়ালিফাই করে ফেলেছেন ভুটান ম্যাচের পর, শ্রীলঙ্কা ম্যাচটার কিন্তু তেমন গুরুত্ব ছিল না। এমন অগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়দের ৯৫ মিনিট পর্যন্ত খেলিয়েছেন। আপনি জানেন, দুই দিন পরে আপনার আরেকটা হাই-ইনটেনসিটি ম্যাচ খেলতে হবে।
এই কারণে বলছি, সেমিফাইনাল যদি দেখেন—হ্যাঁ, আমরা প্রথমে তো হেরে গেছি, আমাদের প্লেয়াররা পুরো এনার্জি নিয়ে খেলতে পারেনি। ৩০ মিনিটের পরে সবাই তাদের এনার্জি হারিয়েছে। এমনকি হামজা চৌধুরীও। সে মানুষ, তারও ক্লান্তি আছে। ক্লান্তির ছাপ প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই দেখা গেছে। পাকিস্তান আমাদের পুরোপুরি রিড করে খেলতে নেমেছে। সেভাবে তাদের গেম প্ল্যান সাজিয়ে বাস্তবায়ন করেছে। বল পজেশনে আমরা ৬২ পার্সেন্ট ছিলাম। তবে বল পজেশন আমাদের কোথায় ছিল? আমাদের হাফে। যেটার কোনো ইম্প্যাক্ট ছিল না। এটা প্রভাবশূন্য। এটা দিয়ে কোনো লাভ হবে না। আপনার বল পজেশন রাখতে হবে প্রতিপক্ষের থার্ডের গোল স্কোরিংয়ের আশপাশে। হ্যাঁ, যেখানে রাখলে ইম্প্যাক্ট থাকবে, ওখান থেকে সুযোগ আসবে, আপনি গোল করবেন। পাকিস্তানের ৩৮ শতাংশ বল পজেশন ছিল, বাট ওটা ইম্প্যাক্টফুল ছিল আমাদের হাফে।
গেম প্লানেও আমরা হেরে গিয়েছি। তারা একটা জিনিস বেশ ভালোভাবে রিড করছে—আমাদের যে যারা মূল প্লেয়ার আছে, বিশেষ করে হামজা। হামজাকে তারা বেশ ভালোভাবে আটকে দিয়েছে। হ্যাঁ, আপনি দেখেন, লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে হামজা দুইটা রোলে খেলেছে—নাম্বার টেন ও নাম্বার নাইন। একাই দুইটা প্লেস কভার করেছে, দুর্দান্ত খেলেছে। ওই জায়গাগুলোয় কিন্তু দেখবেন পাকিস্তান হামজাকে কিছু করতে দেয়নি। হ্যাঁ, কোনো বড় চান্স হামজা ক্রিয়েট করতে পারেনি—ক্রিয়েট করতে পারেনি না, করতে দেয়নি। আমাদের মূল খেলোয়াড় হামজাকে তারা ব্লক করেছে। ফারহান আলী ওয়াহিদের যে গুণাবলি—যে সে বল পাওয়ার সঙ্গে ভেতরের দিকে ঢুকে গোল করার চেষ্টা করে, সেই জায়গাটাও বন্ধ করেছে পাাকিস্তান। রাকিবের যে ক্রসিং চ্যানেল, সেগুলো তারা অফ দিয়েছে। খেলা ওখানেই শেষ হয়ে গেছে। আপনার যদি পুরো এনার্জি থাকত, তাহলেও অনেক কিছু ম্যানেজ করতে পারতেন। এনার্জি হারাতে থাকলে আপনার ভুলের মাত্রা বেড়ে যাবে, যেটা বাংলাদেশের হয়েছে। আর শেষ ও বড় ভুল করেছে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
লেখক: সাবেক অধিনায়ক, জাতীয় দল









