
মধুর এক সমস্যায় পড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কারণটা হয়তো সকলেরই জানা। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। যেটাকে ‘অল-স্প্যানিশ ফাইনাল’ বললেও ভুল বলা হবে না। স্কালোনির আত্মীয়স্বজনেরা কোন দলকে সমর্থন করবেন, সেটা নিয়েই মূলত তাঁরা দ্বিধাদ্বন্দ্বে আছেন।
স্পেনের মতো আর্জেন্টিনার জাতীয় ভাষাও স্প্যানিশ। শুধু তাই নয়, ২০০৮ সালে মায়োর্কায় তাঁর স্ত্রী এলিসা মনতেরোর সঙ্গে পরিচিত হন। ওই বছরই তিনি লাৎসিও থেকে ধারে (লোনে) মায়োর্কা ক্লাবে যোগ দিয়েছিলেন। তাঁদের (স্কালোনি-এলিসা) দুই ছেলে ইয়ান ও নোয়া ২০১২ এবং ২০১৬ সালে স্পেনের ওই একই দ্বীপে জন্মগ্রহণ করে। আজ যখন স্কালোনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাঁর কাছে এসেছে একই প্রশ্ন। উত্তরে আর্জেন্টিনার কোচ বলেন, ‘মায়োর্কাতেও আমাদের আত্মীয়স্বজনেরা আছেন। তাঁরা অবশ্যই দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছেন। তাঁদের জন্য এটা এক কঠিন পরিস্থিতি এবং সেটা বুঝতে পারি। তবে যা-ই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই হবে।’
স্প্যানিশ নাগরিকত্ব থাকা সত্ত্বেও দুই সন্তান বাবার কারণে আর্জেন্টিনা জাতীয় দলকেই সমর্থন করবে বলে বিশ্বাস স্কালোনির। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা জয়ের উদ্যাপনের সময় তাদের বাবার সঙ্গে উদ্যাপন করতে দেখা গেছে। তখন তারা (ইয়ান ও নোয়া) আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে ছিল এবং শিরোপাজয়ী খেলোয়াড়দের সঙ্গে ছবিও তুলেছিল।
আগামীকাল নিউজার্সিতে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এ ধরনের প্রশ্ন ( পরিবারের সদস্যরা আর্জেন্টিনা নাকি স্পেনের সমর্থক) জিজ্ঞেস করা হলে স্কালোনি বলেন, ‘স্ত্রী ও সন্তানেরা অবশ্যই আর্জেন্টিনার পক্ষেই থাকবে। আমার স্ত্রী স্প্যানিশ। তবু সে খুব ভালোভাবেই জানে যে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং কী কষ্ট সহ্য করছি আমি। আমার সন্তানরা তো সেটা আরও ভালোভাবে বোঝে।’
স্কালোনির স্ত্রী এলিসার সব আত্মীয়ই মায়োর্কার বাসিন্দা। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার শ্বশুরবাড়ির লোকেরা স্পেনকে সমর্থন দেবেন। একই সঙ্গে স্কালোনির দুঃখে দুঃখী হবেন স্ত্রী-সন্তানেরা। যদি আর্জেন্টিনা জেতে, তখন স্বাভাবিকভাবেই এলিসা ও দুই সন্তান ইয়ান-নোয়ার সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভেসে যাবেন আর্জেন্টাইন কোচ।
নিউজার্সিতে আগামীকাল স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

৪০ দিনের ফুটবল বিশ্বকাপের ইতি ঘটছে কাল। যে উন্মাদনায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী বুঁদ হয়ে ছিল, আগামীকাল শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনা-স্পেন দুই দলই পয়া জার্সি পরে নামছে।
৬ মিনিট আগে
শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে। একই সঙ্গে সাবেক শুটার শারমিন আক্তার রত্না দুটি দায়িত্ব পেয়েছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদকও হয়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ এশিয়া
২৬ মিনিট আগে
বিশ্বকাপের স্বপ্ন ভেঙেছে সেমিফাইনালেই। তাই ফাইনালের মঞ্চে ওঠার বদলে ফ্রান্স ও ইংল্যান্ডকে এখন লড়তে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। ফুটবলে এই ম্যাচকে অনেকেই ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করলেও মর্যাদা, ব্যক্তিগত অর্জন এবং একটি জয় দিয়ে টুর্নাম
৩৮ মিনিট আগে
ফুটবল কখনো কখনো এমন কিছু গল্প লিখে, যা আগে থেকে কল্পনা করাও কঠিন। একটি ছবি, একটি সংখ্যা আর দুই প্রজন্মের দুই তারকা—সব মিলিয়ে তৈরি হয় এমন এক কাকতাল, যা বিস্মিত না করে পারে না।
২ ঘণ্টা আগে