
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাসি ফন ডার ডাসেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কোচিংয়েও মনোযোগ দেবেন তিনি এই টপঅর্ডার ব্যাটার।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও ২০২৬-২৭ মৌসুমের জন্য ডাসেনের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি। গত সাত মাস ধরে জাতীয় দলের বাইরে ছিলেন এই ডানহাতি ব্যাটার। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে ডাসেন লিখেছেন, ‘গভীর গর্ব ও কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি গায়ে তোলা এমন এক সম্মান—যা আপনাকে কঠোরভাবে পরীক্ষা নেয়, আবার অসাধারণভাবে পুরস্কৃতও করে। দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’
বিদায় বেলায় সিএসএ-র কোচিং স্টাফ, এজেন্ট ক্রিস, স্ত্রী লারা এবং দক্ষিণ আফ্রিকার সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভুল করেননি ডাসেন, ‘বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনে নিজের সবকিছু উজাড় করে দাও।’ শেষে লেখেন, “আমি দক্ষিণ আফ্রিকাকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।’
২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডাসেন। ওয়ানডে সংস্করণে তিনি সবচেয়ে সফল। যেখানে ছয়টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটি করেছেন এই ব্যাটার। তাঁর ব্যাটিং গড় দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ—৫০.১৩।
২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হতাশ করলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ডাসেন। ২০২৩ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করে আবারও নিজেকে প্রমাণ করেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তিনটি অর্ধশতক করে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক হন—যা ছিল তাঁর আইসিসি শেষ ওয়ানডে আসর।
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতেও ডাসেনের অবদান কম নয়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে প্রোটিয়াদের অধিনায়কত্ব করেছেন। এই সংস্করণে ৫৭ ম্যাচের ৫৩ ইনিংসে ব্যাট হাতে করেছেন ১৪০৬ রান। স্ট্রাইকরেট ১২৮.৭৫, ব্যাটিং গড় ৩৩.৪৭। এ ছাড়া টেস্টে ৩২ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৯০৫ রান; গড় ৩০.১৬।

ঢাকা যেন ইট পাথরের শহর। সবুজ গাছ পালা এই শহর থেকে হারিয়েছে অনেক আগেই। শিশুদের খেলাধুলা করার যা খোলা জায়গা ছিল, সে সবও দখল হয়ে গেছে। শিশুদের হাঁটাচলার জন্য খোলা পার্ক কিংবা খেলাধুলার জন্য মাঠ তেমন নেই বললেই চলে। অথচ এই ঢাকাতেই একটা সময় ছড়িয়ে ছিটিয়ে ছিল খেলার মাঠ। দখল হয়ে যাওয়া এই সব মাঠ পুনরুদ্ধারে
১৭ মিনিট আগে
স্পেন-মিসর প্রীতি ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে মুসলিমবিরোধী স্লোগান। এই ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল তাতে প্রচণ্ড ক্ষুব্ধ।
২৪ মিনিট আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে দেশটির ক্রিকেটাঙ্গনে। এই ইস্যুতে এবার পিসিবিকে ধুয়ে দিলেন সাবেক তারকা ক্রিকে
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ বছর চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথা জানা গেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান
৩ ঘণ্টা আগে