
স্পেন-মিসর প্রীতি ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে মুসলিমবিরোধী স্লোগান। এই ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল তাতে প্রচণ্ড ক্ষুব্ধ।
বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে পরশু প্রীতি ম্যাচে মিসর-স্পেন ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়। এ ধরনের আচরণ অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন ইয়ামাল। গতকাল রাতে ইনস্টাগ্রামে ১৮ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। তুমি লাফ না দিলে মুসলিম—এমন স্লোগান দেওয়া হচ্ছিল। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলা হলেও একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
ইয়ামালের মতে এমন বর্ণবাদী আচরণ ফুটবল খেলাটাকেই কলুষিত করে ফেলে। স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড বলেন, ‘নিজের দলকে সমর্থন দেওয়া ও উপভোগ করাটাই ফুটবল। অন্যের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করতে নয়। সব সমর্থক এমন না। তবে যারা অন্যদের নিয়ে উপহাস করতে ধর্মকে ব্যবহার করে, সেটা তাঁদের অজ্ঞতা ও এক ধরনের বর্ণবাদী আচরণ।’
বিশ্বকাপ সামনে রেখে পরশু রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসর-স্পেন ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচের শেষভাগে এসে ১০ জনের দলে পরিণত হয় স্পেন। ৮৫ মিনিটে জোড়া হলুদ কার্ড দেখেই মূলত মাঠ ছেড়ে চলে যেতে হয় মিসরের মিডফিল্ডার হামদি ফাতিকে।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে