
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল দলটি। সে হারের ঝাল পাকিস্তান ‘এ’ দলের ওপর মেটাল ভারতের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে রাধা যাদবের দল।
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কোনো পরীক্ষাই নিতে পারেনি পাকিস্তানের মেয়েরা। ৫৯ বল হাতে রেখে তাদের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। মামুলি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে তাদের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় ভারত। ওয়াহিদা আখতারের বলে নেহা শারমিনের হাতে ধরা পড়েন হুমাইরা কাজী।
শুরুর বিপদ সামাল দিয়ে ভিন্দ্রা দিনেশ ও আনুশকা শর্মার ব্যাটে ঘুরে দাঁড়িয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় ভারত। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ফেরেন আনুশকা। ৯২ স্ট্রাইকরেটে ২৪ রান করেন তিনি। তেজাল হাসাবনিসকে নিয়ে বাকি কাজটুকু সারেন ভিন্দ্রা। ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ চারে সাজানো এই ওপেনারের ২৯ বলের ইনিংস। তেজালের ব্যাট থেকে আসে ১২ রান। পাকিস্তানের হয়ে ওয়াহিদা ও মোমিনা রিয়াসাত একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয় তারা। ২৩ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া গুল রুখ ২১ ও আনুশা নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। বাকিদের সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে। ভারতের হয়ে সাইমা ঠাকুর, রাধা ও প্রেমা রাওয়াত দুটি করে উইকেট নেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টসের সময়টায় চোখ থাকবে হাত না মেলানো ইস্যুতে। গত এশিয়া কাপে পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে করমর্দন না করে বিতর্কের জন্ম দিয়েছে ভারত। দুবাইয়ের পর কলম্বোতেও তেমন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যান্ডশেক ইস্
৩৬ মিনিট আগে
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। নতুন করে এই দ্বৈরথের আলোচনার খোরাক জুগিয়েছে নো হ্যান্ডশেক ইস্যু। বিষয়টি নিয়ে সবশেষ এশিয়া কাপে কম বিতর্ক হয়নি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই প্রতিবেশীর লড়াইয়ের আগে এই বিতর্ক উসকে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ তেমন একটা জমে না। মাঠে গড়ানোর আগেই ভারতের জয় অনুমিত ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানও তা-ই বলছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সামনে রেখে কথার লড়াই না হয়ে কী পারে! কলম্বোর প্রেমাদাসায় আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকেই এগিয়ে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। এমতাবস্থায় দুশ্চিন্তায় পড়ে গেছেন ভক্তরা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর চাওয়া–বৃষ্টিতে ভেসে যাক ভারত-
২ ঘণ্টা আগে