
ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডমেস্টিক থ্রির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। ঘরোয়া ক্রিকেটে নতুন এই কাঠামোতে ছয়টি দল অংশ নেবে। ছয়টি আলাদা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিটি দলে একজন করে আইকন ক্রিকেটার থাকছেন।
এরা হলেন মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, নুরুল হাসান সোহান ও তাওহীদ হৃদয়। তবে আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানাদের নেয়নি কোনো দল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত থাকায় তাঁদের প্রতি দলগুলো আগ্রহ দেখায়নি বলে মনে করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে এই তিন ক্রিকেটার আইকন না হওয়ায় নিজের খারাপ লাগাটাও লুকাতে পারেননি তামিম।
তামিম বলেন, ‘মোস্তাফিজ যদি পিক হতো, অবশ্যই টুর্নামেন্টের জন্য ভালো হতো। কিন্তু হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো এটা চিন্তা করেছে যে, তারা যেসব খেলোয়াড়কে বেছে নিয়েছে, যেহেতু তাদের বেশি অ্যাভেইলেবল মনে হয়েছে, তাই নিলামে তাদের দামও হয়তো বেশি উঠতে পারে। মোস্তাফিজদের অ্যাভেইলেবিলিটি কম থাকবে, হয়তো তারা সেই সুযোগটাই নিয়েছে। আমি জানি না।
মন খারাপ হলেও দলগুলোর কাজে হস্তক্ষেপ করতে চায় না বিসিবি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘অবশ্যই ভালো হতো যদি নাহিদ রানা, তাসকিন ও মোস্তাফিজ এরা পিক হতো। কিন্তু দেখুন, আপনি যখন টিম ওনারদের দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাদেরও দায়িত্ব আছে, তাদের নিজস্ব নির্বাচক আছে। আমরা কিন্তু প্রত্যেকটি দলকে একজন করে নির্বাচক দিয়ে দিয়েছি। তারা চিন্তাভাবনা করেই যে সিদ্ধান্ত নিয়েছে, আমার অবস্থান থেকে আমাকে সেটাকে সম্মান করতেই হবে। আর আমি নিশ্চিত, ২৬ তারিখে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে।’
ডমেস্টিক থ্রির নিলাম হবে আগামী ২৬ অক্টোবর। এই টুর্নামেন্টে চার দিন, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণের ম্যাচই রেখেছে বিসিবি।

হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৩৭ মিনিট আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
১ ঘণ্টা আগে
ডি থ্রি টুর্নামেন্ট নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকের মতো তারকারাও আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
২ ঘণ্টা আগে