
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা ২৬ পৃষ্ঠার আইনি নথিতে উয়েফার অবস্থানকে অসৎ উদ্দেশ্যের বলে উল্লেখ করেছে। সংস্থাটির দাবি, উয়েফা বৈধ কোনো প্রয়োজনের কারণে নথি চাইছে না। বরং হয়রানির উদ্দেশ্যে তারা এই আইনি পদক্ষেপ নিয়েছে।
ফিফা আরও বলেছে, উয়েফা ইনফান্তিনো ও ফিফা সম্পর্কে অসংখ্য মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। এর মধ্যে ইনফান্তিনো ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই পরিকল্পনা থেকে ব্যক্তিগতভাবে লাভবান হতে চেয়েছিলেন বলে উয়েফার যে দাবি, সেটিও রয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ইনফান্তিনো বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় আয়োজন পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। এফএফই উদ্যোগের আওতায় গঠিত ওই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব কেনার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।
প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর ফুটবল অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করে ফিফা। ইনফান্তিনো অবশ্য পরে বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য ছিল ফুটবলে আরও অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি করা।
অন্যদিকে, উয়েফা এই পরিকল্পনা নিয়ে আরও নথি ও তথ্য সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের আদালতের দ্বারস্থ হয়েছে। সম্ভাব্য ফৌজদারি অভিযোগের জন্য এসব তথ্য সুইজারল্যান্ডে ব্যবহার করতে চায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা ও উয়েফা দুটিরই সদর দপ্তর সুইজারল্যান্ডে।
উয়েফা এর আগে দাবি করেছে, ইনফান্তিনো কয়েকজন উপদেষ্টা ও বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে এফএফই পরিকল্পনা তৈরি করেছিলেন এবং ফিফার স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এড়িয়ে গিয়েছিলেন। উয়েফা বিষয়টি নিয়ে ইনফান্তিনো ও ফিফার অন্য কর্মকর্তা ও উপদেষ্টাদের বিরুদ্ধে অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগ আনার প্রস্তুতির কথাও জানিয়েছে।
ফিফা অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি আদালতে বলেছে, এফএফই পরিকল্পনাটি ফিফার সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদনের আওতায় থাকার কথা ছিল। ইনফান্তিনো কোনো আইন বা নৈতিক নীতি লঙ্ঘন করেছেন বলেও ফিফা উয়েফার দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
ফিফার দাবি, উয়েফার আবেদন তথ্য ও আইন উভয় দিক থেকেই ব্যর্থ। তাই আদালতের উচিত আবেদনটি খারিজ করা। উয়েফা অবশ্য ফিফার সবশেষ অভিযোগ নিয়ে এএফপিকে কিছু জানায়নি।

জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২০ মিনিট আগে
ডি থ্রি টুর্নামেন্ট নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকের মতো তারকারাও আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
১ ঘণ্টা আগে
জাপানের বৃষ্টি কেড়ে নিচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ। বাদ যাচ্ছে না নকআউট পর্বের ম্যাচও। আজ বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে হতে পারল না একটা বলও। ম্যাচ বাতিল হওয়ার পর শ্লেষাত্মক পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদ্বীপ সিং।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২ ঘণ্টা আগে