
বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুর একাদশে নেই লিওনেল মেসি। তাতে কী! ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে আলবিসেলেস্তেরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ১-০ ব্যবধানে এগিয়েও আছে তারা।
৬ মিনিটের মাথায় জর্ডানের ডিফেন্স ভেঙে হুলিয়ান আলভারেসের নিখুঁত পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের চমৎকার ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান লো সেলসো। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজানোয় বিশ্বকাপে নিজের অভিষেক গোলের উদ্যাপন কিছুটা পিছিয়ে যায় এই মিডফিল্ডারের। এর কিছুক্ষণ পর ১২ মিনিটে ডান প্রান্ত থেকে জুলিয়ানো সিমিওনের কল্যাণে ম্যাচের প্রথম কর্নার পায় আর্জেন্টিনা। লো সেলসোর দারুণ ক্রসে হেড করেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তবে বল জর্ডানের ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
এই ম্যাচে কিছুটা ভিন্ন কৌশলে দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এসেকিয়েল পালাসিওসকে আজ রাইট-ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, আর তার ঠিক সামনে উইং সামলাচ্ছেন সিমিওনে। জর্ডান পুরোপুরি রক্ষণাত্মক মেজাজে থাকায় পালাসিওস কোনো চাপ ছাড়াই আক্রমণভাগে বাড়তি সুবিধা যোগ করছেন।
ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। ডি-বক্সের ঠিক বাইরে লো সেলসোকে ফাউল করায় জর্ডানের আবু তাহাকে হলুদ কার্ড দেখান রেফারি, যদিও ট্যাকলটি ফাউল ছিল কি না, তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। ফ্রি-কিক নিতে এসে বাঁ পায়ের নিখুঁত ও বাঁকানো শটে জর্ডানের প্রাচীর ভেদ করেন লো সেলসো নিজেই।

শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের মাঠের লড়াই। এবার শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। ৪৮ দলের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ বত্রিশের সমীকরণ। এখন আর কোনো ভুল করার সুযোগ নেই—হারলেই বিদায়, আর জিতলে মিলবে শেষ ষোলোর টিকিট।
২০ মিনিট আগে
শতভাগ জয়েই ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা। গ্রুপসেরা হয়েই নকআউট খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। যেখানে তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক দেখানো দল কেপ ভার্দে। তার আগে একটা পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে আর্জেন্টিনা।
৩৫ মিনিট আগে
রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এক চরম উন্মাদনা আর অবিশ্বাস্য ৯০ মিনিটের সাক্ষী হয়ে দুই দলই মাঠ ছাড়ে হাসিমুখে। অস্ট্রিয়া গ্রুপ ‘জে’-এর রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ মুখোমুখি হবে শক্তিশালী স্পেনের, আর তৃতীয় দল হিসেবে কোনোমতে টিকে যাওয়া আলজেরিয়া লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে...
৪২ মিনিট আগে
চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এই গোলের মাধ্যমে নতুন ইতিহাস লিখে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার রাজকীয় রেকর্ড নিজের করে নিলেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা দাঁড়াল ১৯-এ। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে স্কালোনির কিছুটা ভাবনার জায়গা থাকলেও মেসির চেনা জাদু আর দলের অনায়াস জয় শেষ...
১ ঘণ্টা আগে