মিরপুরে গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশকে।
স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা নিশ্চিত করেছে। পরশু দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ করেছেন। শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
আইসিসির খেলোয়াড় ও স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ মূলত স্লো ওভার রেটের শাস্তির সঙ্গে জড়িত। এই অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিং করায় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার কম বোলিং করায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।
দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড। সফরকারীদের ইনিংসের ৪৭ ওভার শেষে স্লো ওভার রেটের ইঙ্গিত দেন আম্পায়ার। শাস্তি হিসেবে শেষ তিন ওভারে বৃত্তের ভেতর একজন ফিল্ডার বেশি নিয়ে ফিল্ডিং করতে হয় বাংলাদেশকে। কিউইরা এই ম্যাচ ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায়। ৮৭ বল হাতে রেখে ৫ উইকেটে জেতে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে নাহিদ রানা হয়েছেন ম্যাচসেরা।

এত দিন র্যাঙ্কিংয়ের প্রথম নয়ে থাকা যেকোনো দলকে হারালে বোনাস পেত শ্রীলঙ্কা। এবার এই নিয়মে পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম। শুধু র্যাঙ্কিংয়ের প্রথম সারির চার দলের বিপক্ষে সিরিজ জিতলেই বোনাস পাবেন লঙ্কান ক্রিকেটাররা। তবে নিচের সারির দলের কাছে হারলে ক্রিকেটারদের পকেট খসবে।
৩৬ মিনিট আগে
ব্যাটিং এবং অধিনায়কত্ব নিয়ে মাঝেমধ্যে সমালোচনা হলেও উইকেটরক্ষক হিসেবে বেশ সুনাম আছে লিটন কুমার দাসের। সব সংস্করণে গ্লাভস হাতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এই ভূমিকায় তাঁর ওপর পুরো ভরসা টিম ম্যানেজমেন্টের। উইকেটের পেছনে দাঁড়ানোর ভালো অভিজ্ঞতা হওয়ায় এখন নিজের কাজ সম্পর্কে ধারণা হয়ে গেছে লিটনের।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের সঙ্গে মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বের আর্মব্যান্ড পরবেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর লক্ষ্যের সবটা এখন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপজুড়ে।
৩ ঘণ্টা আগে
চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হলেও এখনো মাঠে নামছেন না মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচেও দেখা যায়নি তাঁকে। এর পেছনে রয়েছে চমকপ্রদ এক কারণ। দলের ভারসাম্য নষ্ট না করতেই নাকি ইচ্ছাকৃতভাবে নিজেকে চেন্নাই সুপার কিংসের একাদশের বাইরে রাখছেন তিনি।
৩ ঘণ্টা আগে