
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন হারমান। ১২৬ বলের ইনিংসে ১৭ চার ও তিন ছক্কা হাঁকান এই বাঁহাতি ওপেনার।
এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে অভিষেকের প্রথম ইনিংসেই ১৫০ রান করা মাত্র দ্বিতীয় ব্যাটার বনে গেলেন হারমান। এর আগে এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার আরও এক ব্যাটার ম্যাথু ব্রিজকের। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৪৮ বলে ১৫০ রান করেছিলেন তিনি। এবার একই রান করে তাঁর রেকর্ডে ভাগ বসালেন হারমান।
অল্পের জন্য এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে পারেননি হারমান। ৪২তম ওভারের পঞ্চম বলে তাঁকে থামান রুবেন ট্রাম্পেলম্যান। সাজঘরে ফেরার আগে আর মাত্র এক রান করতে পারলেই ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়তেন তিনি।
হারমানের ১৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
এই ইনিংস খেলার পথে দুটি জুটি গড়েন হারমান। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ১৬৬ বলে ১৯০ রান যোগ করেন। ডি জর্জি ৮৪ বলে ৭২ রান করে আউট হন। এরপর ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৫ বলে আরও ৫৯ রান এনে দেন হারমান। ব্রেভিস ৩৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকার তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্স। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রান করেছিলেন তিনি।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
৪০ মিনিট আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাত পেরিয়ে নিউইয়র্কে ভোর। ঘড়ির কাঁটা ৩টা ৩৪ মিনিট ছুঁইছুঁই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তখনো চলছে পাঁচ সেটের তুমুল লড়াই। শেষ পর্যন্ত নির্ধারণী সেটের টাইব্রেকারে হার মানলেন কার্লোস আলকারাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখার স্বপ্নও শেষ হলো সেখানেই। ৪ ঘণ্টা ২৮ মিনিটের মহারণে আলকারাসকে হারিয়ে ইউএস ওপ
২ ঘণ্টা আগে