
২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলকে ঘিরে বিদেশি সংবাদমাধ্যম ও সমর্থকদের সমালোচনার জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তাঁর দাবি, ঈর্ষা থেকেই আর্জেন্টাইনদের নিয়ে এমন সমালোচনা বা অযৌক্তিক কথা বলে মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক কয়েকটি পোস্টে আর্জেন্টিনাকে নিয়ে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন মিলেই। এক পোস্টে তিনি লেখেন, ‘তোমার কি শত্রু আছে? এর মানে হলো, তুমি একসময় কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছিলে। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই।’
আরেকটি বার্তায় মিলেই লেখেন, ‘আর্জেন্টিনার সমস্যা হলো, আমরা খুব বেশি নজরে পড়ি। আমরা কখনোই অদৃশ্য থাকি না। মানুষ আমাদের প্রতি ঈর্ষান্বিত, আর আমরা প্রায় সবকিছুতেই ভালো।’
বৃহস্পতিবারও একই সুরে পোস্ট করেন মিলেই। তিনি লেখেন, ‘এখন বিশ্ব দেখবে, আর্জেন্টাইনদের দিয়ে পরিপূর্ণ একটি দেশ কী অর্জন করতে পারে।’ এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি একটি ছবিও প্রকাশ করেন তিনি, যেখানে তাকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরা অবস্থায় দেখা যায়। ছবির সঙ্গে তিনি লেখেন, “আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক, অভিশাপ!’
সদ্য সমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের পরই দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছিলেন মিলেই ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এমনকি খেলোয়াড়দের সমর্থকদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রেসিডেন্ট ভবন কাসা রোসাদায় তাঁদের আমন্ত্রণ জানানোর প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
আর্জেন্টিনাকে ঘিরে সাম্প্রতিক সমালোচনার মধ্যে ছিল বিশ্বকাপে রেফারিংয়ে দলটি সুবিধা পেয়েছে—এমন অভিযোগ এবং দেশটিকে বর্ণবাদী বলেও কিছু মহলের মন্তব্য। বিশ্বকাপ ফাইনালের পর স্প্যানিশ গায়িকা রোসালিয়াও আর্জেন্টিনাকে সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন। পরে তিনি সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও, এর জেরে কর্দোবায় তাঁর সম্মানে আয়োজিত একটি কনসার্ট বাতিল করা হয়।
এদিকে আর্জেন্টিনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনা, যা ব্যাপক প্রভাব ফেলেছে। তোমরা দেখবে আর্জেন্টাইনরা আর্জেন্টিনার জন্য কী করতে সক্ষম। কারণ আমরা এমন একটি অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে উদাহরণ হতে শুরু করেছি, যা মানুষের পরিস্থিতির উন্নতি করছে।’

নেইমারের ফেরার ম্যাচে নাটকীয়তা তো একেবারে কম ছিল না। তাঁস-বাটার মতো করে উদযাপন, দলকে বাঁচানো, পেলেন নিষেধাজ্ঞা—কী না হয়েছে তাঁর ফেরার ম্যাচে! হয়তো দিনটিকে চাইলে ক্যালেন্ডারের পাতায় বিশেষভাবে দাগিয়েও রাখতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
২৭ মিনিট আগে
বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যোগ দিয়েছেন চিলির ক্লাব কোলো কোলোয়। বিশ্বকাপে ব্যক্তিগত ঔজ্জ্বল্যের সুবাদে আরও পাঁচ তারকা পেতে পারেন নতুন ঠিকানা
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ‘দ্বিতীয় পরিবার’ বললেও ভুল হবে না। ২০১৮ থেকে স্প্যানিশ ক্লাবটিকে একের পর এক শিরোপা জিতিয়েছেন জাদুকরী ফুটবলে। আট বছরে অনেক স্মৃতিই জমা হয়েছে সেখানে। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে যখন শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ ফুটবল মৌসুম, তখন দলবদল নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে মো
২ ঘণ্টা আগে
এই তো গত রোববারের ঘটনা। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসির চোখ দিয়ে অঝোরে ঝরতে থাকে পানি। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন এক আবেগঘন বার্তাও। দীর্ঘ এক সপ্তাহ পর এবার জনসমক্ষে এলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে