
বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে খেলতে আগ্রহী নন লিওনেল মেসি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা স্বীকার করেছেন, মেক্সিকানদের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি চাপ, উত্তেজনা ও বিতর্ক—যা খেলোয়াড় হিসেবে তাঁর জন্য অস্বস্তিকর হয়ে ওঠে।
বিশ্বকাপে বহুবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। দুই দলের লড়াই অতীতে দর্শকদের মনে উত্তেজনার জন্ম দিয়েছে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ২–০ গোলের জয় তুলে নেয় লা আলবিসেলেস্তেরা। সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সমর্থকদের মধ্যে তীব্র বাকযুদ্ধও দেখা যায়।
‘মিরো দে আত্রাস’ পডকাস্টে মেসি বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচ মানেই আলাদা আবহ। মাঠে শুধু ফুটবল থাকে না, সঙ্গে থাকে বাড়তি আবেগ, উত্তেজনা আর ভুল বোঝাবুঝি। আমি চাই বিশ্বকাপে স্বাভাবিক ফুটবল খেলতে। কিন্তু এই ম্যাচগুলো সব সময় একটু জটিল হয়ে থাকে। আশা করি এবার আমাদের (মেক্সিকোর বিপক্ষে) মুখোমুখি হতে হবে না।’
মেক্সিকোর বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে মেসি বলেন, ‘আমি মেক্সিকো বা তাদের খেলোয়াড়দের প্রতি কোনো অসম্মান করি না। কিন্তু কিছু ঘটনায় সম্পর্কটা অকারণে কঠিন হয়ে গেছে। আমি চাই ফুটবলটা ফুটবলের মতোই থাকুক। বিশ্বকাপ ও বড় বড় টুর্নামেন্টে আমাদের প্রায়ই দেখা হয়। বেশির ভাগ সময়ই দেখা হয় বাঁচা-মরার ম্যাচে। শেষবার হয়েছিল গ্রুপ পর্বে (২০২২ কাতার বিশ্বকাপের)। আমরা সেবার ভয় নিয়ে মাঠে নেমেছিলাম।’
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে খেললেই আর্জেন্টিনার ওপর মানসিক চাপ বাড়ে; সেই চাপের কেন্দ্রবিন্দুতে থাকেন মেসি। তবে যত চাপ বা উত্তেজনাই থাকুক–আর্জেন্টিনার প্রয়োজন যেকোনো দলের বিপক্ষে মেসি হাল ধরবেন সেটা বলা বাহুল্য।

টিকে থাকার লড়াইয়ে হেরে গেল শ্রীলঙ্কা। গতকাল কলম্বোয় সুপার এইটের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বিশ্বকাপের সহ-আয়োজকেরা।
১ ঘণ্টা আগে
মাঠের ক্রিকেটে পারফরম্যান্সটা মোটেও আশানুরূপ নয় পাকিস্তানের। ছেলে-মেয়ে দুই ক্রিকেটেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার সিদ্রা আমিন। জরিমানার পাশাপাশি নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।
২ ঘণ্টা আগে
আইসিসির সাদা বলের ইভেন্টে দাপট দেখিয়ে খেলা ভারত এখন কোণঠাসা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র ওপর। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মারা ঢুঁস খেলাধুলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁস মারার ঘটনা খুব একটা পরিচিত নয়। এমন দৃশ্য এবার দেখা গিয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে।
৩ ঘণ্টা আগে