
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
ভারতে দল না পাঠানোর বিষয়ে নিজেদের অনড় অবস্থান তুলে ধরেছে বিসিবি। একইসঙ্গে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আলোচনাকালে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনরায় ব্যক্ত করেছে। একইসঙ্গে দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা বোর্ড তুলে ধরেছে।
আলোচনা বেশ খোলামেলাই হয়েছে। বিসিবি আরও জানায়, অত্যন্ত গঠনমূলক, আন্তরিক এবং পেশাদার পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সকল বিষয়ে উভয় পক্ষ খোলামেলা কথা বলেছে। অন্যান্য দিকগুলোর পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনার সশরীরে থাকার কথা থাকলেও ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি এবং ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন।
কোনো সুরহা না হওয়ায় আলোচনা চালিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করো, গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে বিসিবি ও আইসিসি একমত হয়েছে।
নিরাপত্তা শঙ্কায় গত ৪ জানুয়ারি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই কলকাতায়।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, ফখর জামানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের এখানে জায়গা হয়নি। দল ঘোষণায় রয়েছে আরও চমক।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। আইসিসির এই ইভেন্টে প্রোটিয়ারা এখানে শতভাগ সফল হলেও দলটি পিছিয়েছে আরেক জায়গায়। বৈশ্বিক টুর্নামেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা এখনো কিউইদের হারাতে পারেনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৫
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা ও সাহিবজাদা ফারহান অবস্থান করছেন দুই ভিন্ন মেরুতে। একজন টুর্নামেন্টে রেকর্ডের পর রেকর্ড গড়লেও দল বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই। আরেকজন বাজে খেললেও দল খেলছে দুর্দান্ত। হতাশাজনক পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অভিষেক। যদি
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। তার আগে ইংলিশদের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকসকে নিয়ে ভারতীয় দলকে সতর্ক করে দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
৩ ঘণ্টা আগে