
২০২৬ ফুটবল বিশ্বকাপে ঘটছে একের পর এক চমকপ্রদ ঘটনা। মাঠের ফুটবলে তো চমক দেখা যাচ্ছেই। পাশাপাশি অন্যান্য ঘটনা নিয়েও চলছে নানা রকম আলোচনা। এবার অনুশীলন চলার সময় ড্রোন উড়ে যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো।
গুয়াদালহারায় বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় শুরু হবে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে নামার আগে অনুশীলনে যখন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা ব্যস্ত, তখন ড্রোন উড়ে গিয়েছিল। এই ড্রোন শিষ্যদের অনুশীলনে বিঘ্ন সৃষ্টি না করলেও এ ধরনের ঘটনা মানতে পারছেন না কোচ মিউং-বো। গতকাল সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার কোচ বলেন, ‘এটা (ড্রোন উড়ে যাওয়া) আমাদের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। কিন্তু আমরা যখন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যেটা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক।’
১২ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে জিতে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ কোরিয়া। পিছিয়ে থেকেও ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন মিউং-বোর শিষ্যরা। আজ মেক্সিকোকে হারালেই শেষ বত্রিশে যাওয়ার পথে আরও এক ধাপ এগোবে দক্ষিণ কোরিয়া। ঠিক এমন মুহূর্তে ড্রোনের ঘটনাটি বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে। এদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে মেক্সিকো। টুর্নামেন্টের অন্যতম সহ-আয়োজক মেক্সিকো ঘরের মাঠে দর্শকদের সমর্থনকেই কাজে লাগাতে চাইবে।
মিউং-বোর মতে, স্বাগতিক দর্শকদের বিপক্ষে এমন পরিস্থিতিতে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর শিষ্যদের। তাই দক্ষিণ কোরিয়া কোচ তেমন একটা চিন্তিত নন। মেক্সিকো ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে মিউং-বো বলেন, ‘আমাদের ফুটবলারদের এ ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আগেও রয়েছে। আগামীকালের পরিস্থিতি ভিন্ন হবে। ম্যাচের ছন্দ ও গতি নিয়ন্ত্রণে রাখতে হবে।’
গুয়াদালহারা স্টেডিয়ামটি মেক্সিকোর জালিস্কো রাজ্যে অবস্থিত। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই রাজ্যে নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে কর্তৃপক্ষ। কারণ, জালিস্কো রাজ্যে দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট ও অন্যান্য অপরাধকে কেন্দ্র করে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বেড়েছে। তাতে ভীষণ অনিরাপদ হয়ে পড়েছে মেক্সিকোর এই রাজ্য।
দক্ষিণ কোরিয়ার ফুটবল ইতিহাসে সেরা সাফল্য এসেছিল ২০০২ বিশ্বকাপেই। ওই বছর তারা সেমিফাইনাল খেলেছিল। এশিয়ার দলগুলোর মধ্যে বিশ্বকাপে এটা সেরা সাফল্য। জাপান-দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে হওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এটাই ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ শিরোপা। ২৪ বছর ধরে হেক্সা মিশনের উদ্দেশ্যে ছুটছে সেলেসাওরা।

২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
২ মিনিট আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২ ঘণ্টা আগে