
মিশরের বিপক্ষে নকআউট লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারবেন না অভিজ্ঞ ফরোয়ার্ড ম্যাথিউ লেকি ও রাইটব্যাক জ্যাকব ইতালিয়ানো। ২৪ জনের দল নিয়েই টুর্নামেন্টের বাকি পথ পাড়ি দিতে হবে সকারুসদের।
চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা লেকি ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচেও তিনি খেলতে পারেননি। অন্যদিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা ইতালিয়ানো অনুশীলনের সময় গ্রোইনে চোট পেয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে তাঁকে পাওয়া যায়নি।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন লেখেছে, ‘জ্যাকব ইটালিয়ানো এবং ম্যাথিউ লেকি দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারবেন না। ফুটবল অস্ট্রেলিয়া এবং সকারুস পরিবারের সবাই জ্যাকব ও ম্যাথিউর দ্রুত সুস্থতা কামনা করছে। একই সঙ্গে এই বিশ্বকাপ অভিযানে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে।’
দুই খেলোয়াড়ের ছিটকে যাওয়ায় কোচ টনি পপোভিচের পরিকল্পনায় নিশ্চিতভাবেই বড় প্রভাব ফেলবে। শেষ ষোলতে উঠার লড়াইয়ে আগামী ৩ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে ডালাস স্টেডিয়ামে।
লেকির মেলবোর্ন সিটির সতীর্থ ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডার আজিজ বেহিচ বলেন, ‘আমি তাঁর জন্য খুবই হতাশ। কিন্তু এটা ফুটবলেরই অংশ। সে আমাদের সবাইকে শুভকামনা জানিয়েছে এবং বলেছে, আমাদের পথচলা সে অনুসরণ করবে। এখানে এসে দলকে সাহায্য করতে সে সর্বোচ্চটা দিয়েছে।’
তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েও আত্মবিশ্বাস হারাচ্ছে না অস্ট্রেলিয়া। বেহিচ বলেন, ‘আমরা জানতাম আমাদের প্রথম লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পেরোনো, আর আমরা সেটা করতে পেরেছি। এখন এক ম্যাচ করে এগোতে হবে। এটা নকআউট ফুটবল, তাই পরিস্থিতি ভিন্ন। কিন্তু ছেলেরা সেটা জানে এবং আমরা শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর।’

গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই হয়ে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আলবিসেলেস্তেরা উঠে গেছে শেষ বত্রিশে। আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই করেছেন লিওনেল মেসি। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নামবে তিনে তিন করার লক্ষ্যে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রি
২০ মিনিট আগে
যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে। এমতাবস্থায় এশিয়ার দলটি বিশ্বকাপে অংশ নেয় কি না, সেটা নিয়ে ঘোর শঙ্কা তৈরি হয়েছিল। সব শঙ্কা দূর করে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। ভ্রমণজনিত জটিলতা থাকার পরও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপপর্বে নিজেদের সব ম্যাচ যুক্তরা
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে ‘জি’ গ্রুপের খেলা শেষ হয়েছে। সবকটি ম্যাচ শেষে নকআউটে জায়গা করে নিয়েছে মিসর এ বেলজিয়াম। সরাসরি পরের পর্বের বাধা পেরোতে না পারলেও এখনো আশা বেঁচে আছে ইরানের সামনে। তৃতীয় স্থানের সেরা আটে থাকলে পরের পর্বে যেতে পারবে এশিয়ার দলটি।
৫ ঘণ্টা আগে
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে একবারও হারেনি আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—শেষ ৩২-এ প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শক্তির পার্থক্য নিয়ে ভীত নন কেপ ভার্দের কোচ বুবিস্তা। দলটির কাছে অসম্ভব কিছু নেই
৬ ঘণ্টা আগে