
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও স্টার বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তা জানা গেছে। প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে,, স্থানীয় অংশীদার নির্ধারিত সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তিটি ছিল চার বছরের। বাংলাদেশের টি স্পোর্টস ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের সাবলাইসেন্স স্বত্ব নিয়েছিল। তবে অর্থ পরিশোধে ধারাবাহিক ব্যর্থতার অভিযোগ এনে জিওস্টার জানিয়েছে, চুক্তিটি তৎক্ষণাৎ বাতিল করা হলো। জিওস্টারের সেই চিঠিতে ১৭ ফেব্রুয়ারির কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে জানুয়ারিতে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। কারণ হিসেবে উঠে আসে কলকাতা নাইট রাইডার্স দলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। গত বছরের ১৬ ডিসেম্বর নিলামে কলকাতা নাইট রাইডার্স রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা।
যদিও বাংলাদেশ সরকার সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করছে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানিয়েছে। তবে জিওস্টার যেহেতু চুক্তি বাতিল করেছে, সেক্ষেত্রে দেশে এবারের আইপিএলের কোনো স্থানীয় সম্প্রচারক থাকছে না।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএল—যার মূল্য প্রায় ১৮.৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ২৬ হাজার ৯৯০ কোটি টাকা। ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকলেও সম্প্রচার অনিশ্চয়তায় অনেক বড় ধাক্কা খেয়েছে। ২৮ মার্চ শুরু হওয়া আইপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল কলকাতা নাইট রাইডার্স ২২১ রান করেও হেরে গেছে। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে ৬ উইকেটে।

সময়টা ভালো যাচ্ছে না টাইগার উডসের। সড়ক দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচলেও জেলে থাকতে হয়েছিল। এবার তাঁর সংসার ভাঙার আশঙ্কার কথা শোনা যাচ্ছে।
৬ মিনিট আগে
চপ্পল পরে প্রায় ছয় কোটি টাকার ল্যাম্বারগিনি ইউরাস চালিয়ে বেশ বিতর্কের মুখেই পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। কয়েক দিনের মাথায় ফের খবরের শিরোনাম হলেন ভারতের তারকা অলরাউন্ডার। প্রেমিকাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
এক মাসেরও বেশি সময় ধরে মাঠের ফুটবলে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি তাঁর। এবার পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে সুখবর দিল আল নাসর।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা ও বিশেষ ‘ক্রীড়া কার্ড’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দেশের বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়েরা। তাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর স্বস্তি এবং আগামীর নতুন স্বপ্নের কথা।
৩ ঘণ্টা আগে