শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। দেশটির সরকার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যেই সরে দাঁড়াতে বলেছে। এসএলসি এক সূত্রের বরাতে এমন খবর দিয়েছে এএফপি।
সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে জন অসন্তোষ। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে আলোচনায় থাকা এসএলসিকে নতুন প্রশাসনের অধীনে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বর্তমানে বোর্ডটির নেতৃত্বে আছেন চতুর্থ মেয়াদে নির্বাচিত সভাপতি শাম্মি সিলভা।
নাম প্রকাশ না করার শর্তে এসএলসির এক কর্মকর্তা জানান, খুব শিগগিরই একজন সাবেক বিনিয়োগ ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি-মার্চে হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার পরও প্রতিযোগিতায় গ্রুপ পর্বেই বিদায় নেয় শ্রীলঙ্কা। যা ভক্তদের হতাশ করে।
তবে সরকারের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এসএলসিতে সরকারের হস্তক্ষেপ হিসেবে দেখে কিনা এখন এটাই দেখার। এর আগে বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ২০২৩ সালের নভেম্বরে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। যদিও ২০২৪ সালের জানুয়ারির শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাঠে কাঁপিয়ে দেওয়া, তাও আবার টেস্টে! বাংলাদেশের কাছে এটা যেন স্বপ্নের মতো। যে অস্ট্রেলিয়া এর আগে নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্ট খেলে ১১টিতেই জিতেছে, তাদের আজ রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাংলাদেশ। ডারউইনে লাঞ্চের আগেই স্বাগতিকদের ৪ উইকেট ফেলে দিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ব
১০ মিনিট আগে
বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ
৩৪ মিনিট আগে
প্রস্তুতি ম্যাচের ফর্মটাই যেন হাসান মাহমুদ টেনে আনলেন আজ। ডারউইনে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও হাসান নিয়েছিলেন ৪ উইকেট। আজ ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
১০ ঘণ্টা আগে