
ফাহামিদুল ইসলাম ঢাকা কবে আসবেন, সেটা আগে থেকেই জানা গিয়েছিল। অবশেষে সময়মতো ঢাকা এসে পৌঁছালেন তিনি। বাংলাদেশ সময় আজ সকালে এসেছেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
বাংলাদেশ ফুটবল দলের সামনে এখন ব্যস্ত সূচি। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দু্ই ম্যাচের জন্য ফাহামিদুলকে ডেকেছেন কাবরেরা। বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে ইতালির রোম থেকে আজ বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় পা রাখলেন তিনি।
সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তখন বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে ফাহামিদুল সুযোগ মেলে কিনা, সেটা সময়ই বলে দেবে। ম্যাচ দুটির দল শিগগিরই ঘোষণা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভারত ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি ১০ জুন হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এমনকি বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচটাও জাতীয় স্টেডিয়ামে হবে।
হামজা ও শমিতের বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা ৪ জুন ভুটান ম্যাচের আগেই। হামজার সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তুলতে না পেরে হতাশায় ভেঙে পড়েন তিনি। তবে এর প্রভাব নিশ্চয়ই সিঙ্গাপুর ম্যাচে পড়বে না! জাতীয় দলের খেলা যে ভিন্ন। হামজার ঢাকায় আসার কথা ২ জুন। তবে তাঁর পরিবারের সঙ্গে আসার কথা, সবার প্রত্যাশিত ফ্লাইট নিশ্চিত হয়নি এখনো। বাফুফে সভাপতি সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছিলেন, হামজাকে ভুটানের বিপক্ষে পেতে আশাবাদী তাঁরা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে