
বিগ ব্যাশে আজ সিডনি ডার্বিতে শেষ হাসি হেসেছে সিডনি সিক্সার্স। নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারকে ৫ উইকেটে হারিয়েছে তারা। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচের আলো কেড়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। জোড়া সেঞ্চুরির দিনে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার দেখেছে ভক্তরা।
২ সেঞ্চুরি মধ্যে একটা বৃথা গেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ১৮৯ রান করে থান্ডার। ৬৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়ার্নার। জবাবে স্মিথের পাল্টা সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে সিক্সার্স। দলকে জয়ের কাছে নিয়ে ব্যক্তিগত ১০০ রানে ফেরেন স্মিথ। ৫ চার ও ৯ ছক্কায় সাজানো তাঁর ৪২ বলের ইনিংস।
সেঞ্চুরি করার পথে হ্যাডলির করা ১২ তম ওভারে ৩২ রান নেন স্মিথ। বিগ ব্যাশে এর আগে কখনো ১ ওভারে এত রান হয়নি। এর মধ্যে স্মিথেরই অবদান ৩১ রান। সে ওভারের প্রথম ৪ বলেই টানা ছক্কা মারেন এই অভিজ্ঞ ব্যাটার। পঞ্চম ডেলিভারি নো হয়। সেই সঙ্গে চার মারেন স্মিথ। বাকি ৩ রান দৌঁড়ে নেন তিনি। এদিন নাথান ম্যাক অ্যান্ড্রুর করা ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ১০৭ মিটার ছক্কা হাঁকান। বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। সব মিলিয়ে দিনটা মনে রাখার মতোই পার করলেন স্মিথ।
বিগ ব্যাশে এটা স্মিথের চতুর্থ সেঞ্চুরি। তালিকার শীর্ষে তিনি। যৌথভাবে দুইয়ে আছেন ওয়ার্নার ও ম্যাক ডারমট। সমান তিনটি করে সেঞ্চুরি করেছেন তাঁরা। চলতি বিগ ব্যাশে এটা ওয়ার্নারের দ্বিতীয় সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর দশম সেঞ্চুরি। রাইলি রুশো ও বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার তিনে উঠে এলেন ওয়ার্নার। তাঁর ওপরে আছেন কেবল বাবর আজম ও ক্রিস গেইল। ১১ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ২২ বার তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘর স্পর্শ করেছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকাকে যে সহসা কেউ স্পর্শ করতে পারবে না সেটা বলাই যায়।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে